indiahood
indiahood

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে চমক, বাদ বৈভব সূর্যবংশী! এন্ট্রি হতে পারে এই খেলোয়াড়ের

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (India Vs Afghanistan) দল (Team India) ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গতকালের সেই ঘোষিত দলে সুযোগ পেয়েছেন একাধিক সিনিয়র ক্রিকেটার। অন্যদিকে বাদ পড়েছেন আটজন তরুণ ক্রিকেটার (Cricket)। এমতবস্থায়, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশ নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রথম আসরেই জিততে অধিনায়ক শ্রেয়স আইয়ার কোন দল (India T20 playing XI) নিয়ে নামবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এহেন আবহে, প্রকাশ্যে এল বড় তথ্য।

প্রথম একাদশ থেকে বাদ পড়বেন বৈভব সূর্যবংশী!

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। তবে কয়েকটি সূত্র বলছে, সিরিজের প্রথম ম্যাচে বৈভব নয় বরং অভিষেক শর্মার সাথে ওপেনিং করতে পারেন সঞ্জু স্যামসন। আসলে শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি লিগে একটানা দুটি হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। অভিজ্ঞ ওপেনার সঞ্জুও। মনে করা হচ্ছে, আফগানিস্তানের বিরুদ্ধে বৈভবের বদলে সঞ্জুকেই ওপেনিং করতে পাঠানো হতে পারে।

মিডল অর্ডারে কারা?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে পারেন ইশান কিষাণ। কারণ এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন এই খেলোয়াড়। চার নম্বরে নামানো হতে পারে অধিনায়ক আইয়ারকে। এরপর পাঁচ নম্বরে খেলতে পারেন তিলক বর্মা। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই খেলোয়াড়। সম্প্রতি দিলীপ ট্রফিতেও দাপট দেখিয়েছেন তিনি। এছাড়াও মিডিল অর্ডারে ব্যাট করতে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি এবং অক্ষর প্যাটেলকে।

বোলিং বিভাগে কারা?

ভারতীয় দলের বোলিং বিভাগে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলদের সাথে সাথে রাখা হতে পারে বরুণ চক্রবর্তীকে। মনে করা হচ্ছে এই ত্রয়ী আফগানিস্তানের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। এছাড়াও পেস বিভাগকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহ এবং হর্ষিত রানাকে। পাশাপাশি বোলিং করতে পারেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডিও।

Click here to Read More
Previous Article
“৬ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম!”
Next Article
বাড়বে অবসর নেওয়ার বয়স! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment