indiahood
indiahood

8000mAh ব্যাটারির সাথে 144Hz ডিসপ্লে, অসাধারণ ফোন লঞ্চ করছে Realme

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন স্মার্টফোন (Smartphone) কেনার চিন্তা-ভাবনা করে থাকলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার রিয়েলমি খুব শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Realme P4s লঞ্চ করতে চলেছে। মে মাসে এই স্মার্টফোনটির কথা উল্লেখ করা হলেও জুন মাসে লঞ্চ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। শেষমেষ এই সপ্তাহের যে কোনও সময় ভারতে এই মডেল লঞ্চ হতে পারে বলেই জানানো হয়েছে। তবে এই ফোনটিতে থাকবে উন্নত প্রসেসর থেকে শুরু করে দারুণ ব্যাটারি এবং চোখ ধাঁধানো লুক।

ভারতে লঞ্চ হচ্ছে Realme P4s

জনপ্রিয় এক টিপস্টার জানাচ্ছেন, কোম্পানি আগস্ট মাসের শেষ দিকে ভারতে এই মডেল লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও এখনও দিনক্ষণ জানানো হয়নি। তবে এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। বলা হচ্ছে, এই মডেলটিতে থাকতে পারে মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট। এটি একটি মিড রেঞ্জের প্রসেসর, যা গেমিং থেকে শুরু করে সাধারণ কাজের জন্য ভালো পারফরমেন্স দেয়।

এদিকে এই মডেলে থাকবে 1.5K রেজোলিউশনের একটি AMOLED ডিসপ্লে, যেটিতে আবার 144Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। পাশাপাশি এই মডেলে 8000mAh ব্যাটারির সাথে থাকবে 80W এর ফার্স্ট চার্জিং সাপোর্ট। ফলে একবার চার্জ দিলে যেমন অনায়াসে দুই দিন ব্যবহার করা যাবে, ঠিক তেমনই চার্জ হতেও বেশি সময় লাগবে না। এমনকি এই মডেলে 50MP এটি প্রাইমারি ক্যামেরা থাকবে। অন্যদিকে 6GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হবে বলেই জানিয়েছেন ওই টিপস্টার।

আরও পড়ুন: ২০২৭-র ১৫ আগস্ট ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন, প্রথম ধাপে চলবে কত কিমি?

এদিকে আরও বেশ কিছু ফিচার নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই মডেলে পাওয়া যাবে IP69 রেটিং, যা জল কিংবা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। এবার দাম নিয়ে যদি কথা বলি, তাহলে আশা করা যাচ্ছে এই মডেলটি 35 হাজার টাকা থেকে 40 হাজার টাকার মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হবে। ফলে মধ্যবিত্তদের বাজেটের মধ্যে নির্ভরযোগ্য মিড-রেঞ্জ ফোন হিসাবেই এটি বাজার কাঁপাবে। তবে এর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করা বেশ কিছু মডেল ইতিমধ্যেই বাজারে রয়েছে। কিন্তু কেনার আগে অবশ্যই রিভিউ দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

Click here to Read More
Previous Article
একাধিক FIR-এ জেরবার! দ্রুত শুনানির আবেদন তৃণমূল বিধায়কের, না বলে দিল হাইকোর্ট
Next Article
“পাকিস্তানে যাও…” স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে না আসায় খুদে পড়ুয়াদের বললেন স্কুল মালিক

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment