indiahood
indiahood

আয়ুষ্মান ভারত কার্ড না থাকলেও বেসরকারি হাসপাতালে হবে ফ্রি চিকিৎসা, বড় ঘোষণা

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Yojana) ছাড়াও বেসরকারি হাসপাতালে মিলবে ফ্রি চিকিৎসা (Free Treatment)! হ্যাঁ, শুক্রবার স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হল এমনটাই। আগামী 16 আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারতের পরিষেবা। আর তারপরই এই প্রকল্পের সুবিধা পাবেন যোগ্য আবেদনকারীরা। তবে সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ড সাথে না থাকলেও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন রোগীরা। তবে সেজন্য দেখাতে হবে নিজের আধার কার্ড।

আয়ুষ্মান ভারত কার্ড ছাড়াও মিলবে চিকিৎসা পরিষেবা

রাজ্যে পালাবদলের পরই কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনার সাথে জুড়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের সাথে বিশেষ চুক্তির অধীনে এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন রাজ্যের কয়েক কোটি মানুষ। সেই মর্মে 16 আগস্ট মেগা ইভেন্টের মাধ্যমে বাংলায় সূচনা হবে এই প্রকল্পের। আর তার আগেই স্বাস্থ্য দপ্তরে হল বিশেষ বৈঠক। শুক্রবার সেই বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী জানালেন, যেসব ব্যক্তিদের কাছে আয়ুষ্মান ভারত কার্ড থাকবে না তাঁরা বেসরকারি হাসপাতালে গিয়ে আধার কার্ডের নম্বর বললেই বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন। এক্ষেত্রে হাসপাতালে যাওয়ার পর হাতে আয়ুষ্মান ভারত কার্ড না থাকলে রিসেপশনে বলতে হবে আধার কার্ড নম্বর, সেই নম্বর দেওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষ চেক করে দেখবে রোগীর নামে কোন স্বাস্থ্যবীমা রয়েছে।

অবশ্যই পড়ুন: ১৫ আগস্টের মধ্যে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করতে না পারলে কী হবে? জেনে নিন

স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের নম্বর দেওয়ার পর যদি হাসপাতাল কর্তৃপক্ষ দেখেন রোগীর নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে রয়েছে সেক্ষেত্রে সেই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ওই রোগীকে। তবে এই প্রকল্পে নাম না থাকলে চেক করা হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় নাম রয়েছে কিনা সেটাতেও নাম না থাকলে পূর্বতন সরকারের তরফে চালু করা স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম থেকে থাকলে সেই প্রকল্পের অধীনেই চিকিৎসা পরিষেবা পাবেন সংশ্লিষ্ট রোগী।

Click here to Read More
Previous Article
নিম্নচাপ সরলেও এখনই থামছে না বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া
Next Article
মালদায় পুলিশকে দেখে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment