indiahood
indiahood

নিম্নচাপ সরলেও এখনই থামছে না বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

2 hours ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার শেষ লগ্নে এসেও দাপট কমেনি বৃষ্টির, সকাল থেকে জেলায় জেলায় হয়েই চলেছে বৃষ্টি। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দেখা গিয়েছে দুর্যোগের ছবি। জানা গিয়েছে, আগামীকাল, স্বাধীনতা দিবসের দিনও (Weather Tomorrow) ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর (North Bengal) থেকে দক্ষিণে, ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, উপকূলীয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তবে পরে সেটি আচমকাই দক্ষিণ-পশ্চিম দিকে সরে যায়। যার ফলে এখন কলকাতা, হাওড়া ও হুগলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলীয় অঞ্চলে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এছাড়াও কলকাতায় বৃষ্টির তীব্রতাও বাড়তে পারে। অন্যদিকে উত্তরেও থাকবে বৃষ্টির দাপট। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। এমনকি সকাল থেকেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে যাবে। যদিও কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষকে ছোঁড়া হল ডিম, জুতো! উঠল ‘চোর’ স্লোগান

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আগামীকাল থেকে ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। থাকবে বজ্র বিদ্যুৎ-এর আশঙ্কা।

Click here to Read More
Previous Article
১৫ আগস্টের মধ্যে অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করতে না পারলে কী হবে? জেনে নিন
Next Article
আয়ুষ্মান ভারত কার্ড না থাকলেও বেসরকারি হাসপাতালে হবে ফ্রি চিকিৎসা, বড় ঘোষণা

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment