indiahood
indiahood

বাড়ি বসেই করুন আধারে মোবাইল নম্বর আপডেট, সহজ পদ্ধতি আনল UIDAI

4 days ago

অনন্যা সরকার, কলকাতা: আধার কার্ড আপডেটের (Aadhaar Card Update) ক্ষেত্রে এবার নাগরিকদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তনের জন্য এখন থেকে আর ছুটতে হবে না আধার কেন্দ্রে। ঘরে বসেই আধার অ্যাপ থেকে ম্যানুয়ালি মোবাইল নম্বর আপডেট করার সুবিধা চালু হয়েছে। তবে, এক্ষেত্রে শুধুমাত্র তারাই ওটিপি (OTP) পাবেন, যাদের পুরোনো মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক রয়েছে। কীভাবে নতুন মোবাইল নম্বর আপডেট করবেন আধারের সাথে, আসুন জেনে নেওয়া যাক। 

আধার অ্যাপের সাহায্যে মোবাইল নম্বর আপডেটের পদ্ধতি

ঘরে বসে আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে আধার অ্যাপ (Aadhaar App) ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। এরপর ওই অ্যাপে আধার কার্ডের নম্বরটি লিখতে হবে। তাহলে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। এই ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন করা হবে। এরপর, আপনাকে অ্যাপের মধ্যেই থাকা ফেস অথেন্টিকেশন সিস্টেমটি ব্যবহার করতে হবে এবং একটি সিকিউরিটি পিন তৈরি করতে হবে।

আরও পড়ুন: হঠাৎ মাঝ আকাশ থেকে ৩০০ ফুট নিচে পড়ল Air India-র বিমান, ছিটকে গেলেন যাত্রীরা!

রেজিস্ট্রেশনের পর, অ্যাপের সার্ভিসেস সেকশনে গিয়ে মোবাইল নম্বর আপডেট অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আবারও আপনার আগের নম্বরে পাওয়া ওটিপি ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে। তারপরই আপনি আপনার নতুন মোবাইল নম্বরটি অ্যাপে এন্টার করতে পারবেন। এরপর নতুন দেওয়া নম্বরে একটি ওটিপি আসবে, যেটিকে অ্যাপে ভেরিফাই করতে হবে।

চূড়ান্ত ধাপে এসে ফেস অথেন্টিকেশন সিস্টেম ব্যবহারের পর অনলাইনে ৭৫ টাকা ফি জমা দিতে হবে। এর মাধ্যমে ৫ মিনিটের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনটি যদি গৃহীত হয়, তাহলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই আধার রেকর্ডে নতুন মোবাইল নম্বরটি আপডেট হয়ে যাবে। এর জন্যে আর আধার কেন্দ্রগুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না, সহজেই বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে কাজটি সম্পন্ন হবে। 

আরও পড়ুন: পূর্ব বর্ধমানের পরিচারিকার অ্যাকাউন্টে ৩২ কোটি! ব্যাঙ্কের বই আপডেট করতেই চক্ষু চড়কগাছ

প্রসঙ্গত, আগে আধার অ্যাপের মাধ্যমে শুধু ঠিকানাই আপডেট করা যেত। মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে আধার কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন করাতে হতো। এখন, আধার অ্যাপে মোবাইল নম্বর আপডেটের সুবিধাটিও যুক্ত করেছে UIDAI, যা থেকে অনেকেই উপকৃত হবেন ও যাতায়াতের ঝক্কিও কমবে।

Click here to Read More
Previous Article
ক্রেতাদের ভুল বুঝিয়ে ভেজাল পণ্য বিক্রি করছে ডাবর! সতর্ক করল FSSAI! | FSSAI Warns Dabur | India
Next Article
ধেয়ে আসছে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment