indiahood
indiahood

ধেয়ে আসছে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

4 days ago

সহেলি মিত্র, কলকাতাঃ সময়ের সঙ্গে দ্রুত বদলাচ্ছে বাংলা সহ সমগ্র দেশের আবহাওয়া (Weather Today)। পশ্চিমবঙ্গের কথা বললে, মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। যার ফলে দফায় দফায় কখনও বিক্ষিপ্ত তো কখনও অতি প্রবল বর্ষণ হচ্ছে বাংলায়। এদিকে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে, দেশের অনেক অংশে প্রায় দুই সপ্তাহ ধরে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে। উত্তর ও পূর্ব ভারতে স্বল্পমেয়াদী বৃষ্টিপাত ব্যবস্থা সক্রিয় হয়ে উঠছে। সব মিলিয়ে আপাতত দেশজুড়ে ঝড় বৃষ্টির একদম অনুকূল অবস্থা তৈরি হয়ে রয়েছে। যাইহোক, আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ বুধবার সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া আমূল বদলে যাবে। হালকা বৃষ্টি কমে এবার ভারী বৃষ্টিপাতের জন্য তৈরি থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।

বর্তমান আবহাওয়া সম্পর্কে বললে, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখা বর্তমানে অনুপগড়, দিল্লি, শাহজাহানপুর, বস্তি, ছাপরা হয়ে পূর্বদিকে নাগাল্যান্ড অবধি বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকার ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি উচ্চতার মধ্যে একটি উপরিস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক আজ সারাদিন সম্ভবত উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ির কালিংপং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পাশাপাশি বুধবার হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকতে পারে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

আগামীকলের আবহাওয়া

বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বললে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায়।

Click here to Read More
Previous Article
বাড়ি বসেই করুন আধারে মোবাইল নম্বর আপডেট, সহজ পদ্ধতি আনল UIDAI
Next Article
বিশ্বমঞ্চে বাংলার শিল্পী, যাদবপুরের প্রাক্তনীর ‘লুবলুর পৃথিবী’ মনোনীত কমিক্সের ‘অস্কার’-এ

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment