indiahood
indiahood

বিজেপিতে যোগ দিতে পারেন মহম্মদ শামি, কবে? তুঙ্গে জল্পনা

12 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। আন্তর্জাতিক ক্রিকেটে এখন আর দেখা যায় না তাঁকে। সেই মহম্মদ শামি (Mohammed Shami) এবার রাজনীতির ময়দানে পা রাখতে পারেন, এমনটাই বলছে সূত্র। জানা যাচ্ছে, দ্বিতীয় চিন্তা না করেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন তিনি। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিনের সাথে দেখা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য। আর সেই সাক্ষাতের পরই শামির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও খবর সামনে আসেনি।

বিজেপিতেই কেন?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবিনের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় ক্রিকেটার শামি। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও হয় বলেই সূত্রের খবর। সেখানে উপস্থিত ছিলেন দলের সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলীও। কয়েকটি সূত্র বলছে, শামি নীতিন নবিনের হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করতে পারেন। যদিও এ নিয়ে ভারতীয় তারকা বা বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

ঠিক কোন কারণে ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবেন শামি, এ প্রসঙ্গেও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। তবে কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় ক্রিকেটার বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে সংখ্যালঘু মোর্চায় বড় দায়িত্ব দেওয়া হতে পারে। এখন দেখার শেষ পর্যন্ত, শামি কি বিজেপির দিকে পা বাড়ায়! কাকতালীয়ভাবে, কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার বলা ভালো স্পিনার যুজবেন্দ্র চাহাল। এবার সেই পথ ধরেই হাঁটতে পারেন শামিও।

 

আরও পড়ুন: একটা সময় পাত্তা দিতো না কেউ, দেশের হয়ে ইতিহাস গড়লেন সেই প্রসিদ্ধ কৃষ্ণা

উল্লেখ্য, চাহাল বিজেপিতে যোগ দেওয়ার এক সপ্তাহ পরই বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে দেখা করলেন শামি। এর আগে গত সপ্তাহে বিজেপিতে যোগদানের খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন ভারতীয় স্পিনার। জানা গিয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার পর চাহালকে দলটির নবগঠিত ন্যাশনাল ওবিসি মোর্চা কার্যনির্বাহী কমিটির ‘বিশেষ আমন্ত্রিত’ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Click here to Read More
Previous Article
ভারতের হয়ে জোড়া সোনা জয়, অভাবে কাটছিল সংসার! বুল্টি রায়ের স্বপ্ন পূরণ করলেন সন্তু পান
Next Article
একই গাড়িতে দিদি, বেবি! স্ট্যালিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, সিদ্ধান্ত বদলালেন ডিএমকে প্রধান?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment