indiahood
indiahood

বিজেপিতে যোগদান করছেন পার্থ চট্টোপাধ্যায়? পোস্ট ঘিরে জল্পনা

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষমেষ পিঠ বাঁচাতে গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক প্রিয় পাত্র পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)? অনেকদিন হল জেল থেকে মুক্তি পেয়েছেন। তবে তা সত্ত্বেও তৃণমূলে ফেরা হয়নি তাঁর। অন্যদিকে এবারের বিধানসভা নির্বাচনে কার্যত সবকিছু হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। সেই কারণে আরও একপেশে হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী। তবে আজ সংবাদমাধ্যমের সামনে দীর্ঘদিন পর মুখ খুললেন পার্থ।

বিজেপিতে যোগদান করছেন পার্থ চট্টোপাধ্যায়?

আসলে সম্প্রতি জঙ্গি হামলার নিশানায় ছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও সেই প্ল্যান বানচাল করে দিয়েছে রাজ্যের নিরাপত্তা সংস্থা। তবে এবার মুখ্যমন্ত্রীর উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পার্থ চ্যাটার্জি। সেই সূত্র ধরেই এবার সংশয় জন্মাচ্ছে, তাহলে কি পদ্ম শিবিরে যোগদান করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? এদিন তিনি ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছিল। পাকিস্তানি হ্যান্ডেলাররা হামিমকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্যের নির্দেশ দিচ্ছিল। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”

পার্থের সংযোজন, “পূর্ব বর্ধমান থেকে হামিম মন্ডলের গ্রেফতারিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যে তথ্য প্রকাশ করেছে সেটা পড়ে যা বুঝতে পারছি যে, এটা শুধুমাত্র একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্ত হতে পারে না। সীমান্তজুড়ে জঙ্গি নেটওয়ার্ক, ডিজিটাল র‍্যাডিক্যালাইজেশন এবং রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করছে। সামগ্রিকভাবে হামিম মন্ডলের ঘটনা একটি বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হিসেবে নয়, বরং ভারতের অভ্যন্তরী নিরাপত্তার পরিবর্তে চ্যালেঞ্জের প্রতিফলন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর পাকিস্তানি জঙ্গিদের নজরদারি আর আক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকার সমস্ত চেষ্টাই আমাদেরকে করতে হবে। মৌলবাদী শক্তির কাছে মাথা নোয়ালে চলবে না। জিরো টলারেন্স অ্যান্ড কুইক অ্যাকশন নিতে হবে।”

আরও পড়ুন: “মাদ্রাসা, মসজিদ থেকে জিহাদি তৈরি হয়..” বোমা ফাটালেন তসলিমা নাসরিন

বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের এই দরদ উতলানো মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, এবার হয়তো দিদির মায়া ত্যাগ করে পদ্ম শিবিরেই নিজের নাম লেখাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও এ বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। এমনিতেই তৃণমূল থেকে বহিষ্কারের পর দীর্ঘদিন ধরেই আলোচনায় নেই তিনি। তাহলে কি আবারও রাজনীতির রং নিজের গায়ে লাগাতে চলেছে পার্থ? সবটার উত্তর সময় বলবে।

Click here to Read More
Previous Article
ক্ষতি হল ভারতের! শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়লেন বুমরাহ, জায়গা পেতে পারেন এই পেসার
Next Article
“তৃণমূলীকরণ হয় না, হলে বিজেপি থাকবে না” বিরাট মন্তব্য শমীক ভট্টাচার্যের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment