indiahood
indiahood

ক্ষতি হল ভারতের! শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়লেন বুমরাহ, জায়গা পেতে পারেন এই পেসার

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India Vs Sri Lanka) থেকে ছিটকে গেলেন ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দুদিন আগেই শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে খেলার জন্যও ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় তারকা। তবে এখন শোনা যাচ্ছে, বাঁ পায়ে বেশ খানিকটা সমস্যা রয়েছে বুমরাহর। আর ঠিক সে কারণে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সিরিজে জায়গা পেতে পারেন জম্বু ও কাশ্মীরের আকিব নবি দার।

টিম ইন্ডিয়ায় বুমরাহর জায়গা কেড়ে নিচ্ছে আকিব!

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন জসপ্রীত। যার কারণে তিন নম্বর ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। সেইসব চোট সত্বেও শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দলে রাখা হয়েছিল তাঁকে। শর্ত ছিল, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই লঙ্কানদের বিরুদ্ধে খেলতে পারবেন এই খেলোয়াড়। সেই মতোই, ফিট হয়ে ওঠার চেষ্টা করছিলেন ভারতীয় তারকা।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, বুমরাহ নাকি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে আশা করা যায় তিনি শ্রীলঙ্কা সফরে যাবেন। তবে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের আরেক কর্তা স্পষ্ট করে জানিয়ে দিলেন, বুমরাহর পায়ে অস্বস্তি রয়েছে। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। এর আগে বহুবার প্লেয়ারদের মাঠে নামানোর পর ফের চোট পেয়েছেন তাঁরা। তাই নতুন করে আর সেই ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। তাও আবার বুমরাহর মতো একজন প্লেয়ারের ক্ষেত্রে তো নাই।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সমালোচনা করে অবশেষে দল ছাড়ার কারণ জানালেন অস্কার

কয়েকটি সূত্র মারফতে জানা যাচ্ছে, শ্রীলঙ্কা সিরিজে বুমরাহর বদলি হিসেবে খেলতে পারেন জম্মু ও কাশ্মীরের দাপুটে বোলার আকিব নবি দার। আজ পর্যন্ত দেশের জার্সিতে না খেললেও ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছেন এই প্লেয়ার। গত রঞ্জি ট্রফিতে একাই 29টি উইকেট তুলেছেন তিনি। অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট তোলার নজির গড়েছেন এই খেলোয়াড়। ঠিক সে কারণেই টেস্ট দলে এই প্লেয়ারকে সুযোগ দিয়ে দেখতে চাইছে নির্বাচন কমিটি।

Click here to Read More
Previous Article
একটানা দুর্যোগের ভ্রূকুটি, ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া
Next Article
বিজেপিতে যোগদান করছেন পার্থ চট্টোপাধ্যায়? পোস্ট ঘিরে জল্পনা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment