indiahood
indiahood

বিষাক্ত ছোবলে প্রাণ হারালেন মেদিনীপুরের ‘সর্পবন্ধু’ তপন সিংহ

1 week ago

বিষধর সাপের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই ঢলে পড়লেন করুণ মৃত্যুর কোলে। পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে পরপর দুটি সাপ উদ্ধার করার সময় বিষাক্ত খরিশের ছোবলে মৃত্যু হলো ৫৪ বছর বয়সি প্রখ্যাত ‘সর্পবন্ধু’ তপন সিংহের।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, গত সোমবার সন্ধ্যায় ওই এলাকায় প্রথম একটি সাপ সফলভাবে উদ্ধার করে আনেন তপনবাবু। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একই স্থান থেকে আরও একটি বিশালাকার খরিশ সাপ বের হয়। খবর পেয়ে ফের সেটি উদ্ধার করতে গিয়ে ঘটে চরম দুর্ঘটনা। ক্যাচারের সাহায্যে খরিশ সাপটিকে কৌটোয় ভরার সময় আচমকাই সেটি তাঁর আঙুলে কামড় বসায় এবং বেশ কিছুক্ষণ কামড়ে ধরে রাখে। উপস্থিত অনেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন। হাত ছাড়াতে ব্যাপক বেগ পেতে হলেও ততক্ষণে শরীরে প্রচুর বিষ ছড়িয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি, মৃত্যু হয় এই অভিজ্ঞ উদ্ধারকারীর।

Click here to Read More
Previous Article
রাম মন্দির ট্রাস্টে বিরাট রদবদল!
Next Article
রেশন কার্ডে বিরাট কেলেঙ্কারি! পরিবারের সাথে জুড়ল অচেনা ৪ প্রতিবেশীর নাম

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment