indiahood
indiahood

রাম মন্দির ট্রাস্টে বিরাট রদবদল!

1 week ago

অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা ফেরাতে বড় সিদ্ধান্ত নিল ট্রাস্ট কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে ট্রাস্টের প্রথম পূর্ণ সময়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্টে নতুন তিনজন ট্রাস্টি— মহেশ ভাগচান্দকা, মদন মোহন পান্ডে এবং নির্মলা যাদবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি রাম মন্দিরের অনুদানের অর্থ তছরুপের মারাত্মক অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয় এবং গত জুনে সাধারণ সম্পাদকের পদ থেকে চম্পত রাই ইস্তফা দেন। সেই বিতর্কের পরেই সাধারণ মানুষের বিশ্বাস পুনরুদ্ধার এবং প্রশাসনিক স্বচ্ছতা আনতেই এই পেশাদার সিইও নিয়োগের সিদ্ধান্ত। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলির নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল ৫,৫৮৫টি আবেদনের মধ্য থেকে চূড়ান্তভাবে জিতেন্দ্র মিশ্রকে বেছে নিয়েছে। 'অপারেশন সিঁদুর'-এর মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে নেতৃত্ব দেওয়া এবং বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্বে থাকা প্রাক্তন এই সামরিক কর্মকর্তার ওপর এখন মন্দিরের দৈনন্দিন পরিচালনা, সিকিউরিটি, আর্থিক স্বচ্ছতা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা তদারকির মূল দায়িত্ব ন্যস্ত থাকবে। 

Click here to Read More
Previous Article
শিক্ষক এবং কৃষকদের বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার
Next Article
বিষাক্ত ছোবলে প্রাণ হারালেন মেদিনীপুরের ‘সর্পবন্ধু’ তপন সিংহ

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment