indiahood
indiahood

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ! ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

17 hours ago

সহেলি মিত্র, কলকাতা: একটা যেতে না যেতে আরো একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আবারও একবার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলেছে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নতুন নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। যার দাপটে আজ রবিবার থেকেই  দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের (Weather Today) কার্যকলাপ বৃদ্ধি পাবে। ফলে আজ আপনারও যদি কোথাও বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত কেমন থাকবে সে বিষয়ে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ ছুটির দিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এ ছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম,উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ আর হাওড়া থেকে ছাড়বে না রূপসী বাংলা এক্সপ্রেস, কোন স্টেশন থেকে ধরবেন ট্রেন?

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে  বললে, ঝাড়খণ্ডের উপর সুস্পষ্ট নিম্নচাপ অক্ষাংশটি দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৮ কিমি বিস্তৃত। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ থেকে ৭.৬ কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪-৪৭ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সপ্তাহে প্রথম দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এ ছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে বাদবাকি জেলাগুলিতে অর্থাৎ হাওড়া,কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম সহ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে এদিন থেকে আবার সেখানেও বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায় এ ছাড়া বৃষ্টিপাত চলবে বাদ বাকি জেলাগুলিতেও বলে খবর।

Click here to Read More
Previous Article
গাড়ি আটকে এলোপাহাড়ি গুলি-বোমাবাজি, নদিয়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
Next Article
প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment