indiahood
indiahood

প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ

14 hours ago

অনন্যা সরকার, বীরভূম: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক (Former Rampurhat MLA) ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের (Dr. Asish Banerjee Death) রহস্যমৃত্যুকে ঘিরে একলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার সকালে রামপুরহাটে প্রাক্তন বিধায়কের নিজস্ব বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু 

বীরভূমের রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় বাসিন্দা ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তার বাড়ি লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয়ের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁরা প্রাক্তন মন্ত্রীর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলেও শোনা যাচ্ছে। 

আরও পড়ুন: গাড়ি আটকে এলোপাহাড়ি গুলি-বোমাবাজি, নদিয়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ সাল থেকে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের পাঁচবাবের বিধায়ক ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন। তৃণমূল জমানায় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অংশ ছিলেন তিনি। তিনি রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ও স্কুলশিক্ষামন্ত্রী ছিলেন। এছাড়া, বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলেছেন আশিস। 

আরও পড়ুন: পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে যোগ সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার আশাফুল

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল যখন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ছিলেন, তার সাথে আশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী হিসেবে হামেশাই দেখা যেত। তবে অনুব্রতর প্রভাবে জেলার রাজনীতিতে সেভাবে উত্থান হয়নি তাঁর। সক্রিয় রাজনীতির পাশাপাশি রামপুরহাট কলেজে শিক্ষকতাও করেছেন তিনি। হঠাৎ তাঁর এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য ঘনাচ্ছে বীরভূম জুড়ে। 

Click here to Read More
Previous Article
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ! ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
Next Article
নেই ব্লেড, রুমের কোণায় কোণায় দেবে ঝড়ের বেগে হাওয়া! ঘরে আনুন ব্লেডলেস ফ্যান

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment