indiahood
indiahood

ব্রাহ্মণকেও দেওয়া হয়েছে SC সার্টিফিকেট! দুয়ারে সরকারকে নিয়ে তুঙ্গে বিতর্ক

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের কাঠগড়ায় উঠল জাতিগত শংসাপত্র (Caste Certificate)! অভিযোগ প্রভাব খাটিয়েই নাকি ব্রাহ্মণ স্বেচ্ছায় দলিত হয়ে আদায় করেছে SC, ST শংসাপত্র ! আর এই সব কিছুর মূলে রয়েছে তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প। ক্ষমতার রদবদল হতেই বিজেপির নতুন সরকার জাতিগত শংসাপত্রের ‘ভেরিফিকেশন’ অর্থাৎ তথ্য-যাচাইয়ের প্রক্রিয়া নিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

দুয়ারে সরকারে শংসাপত্র প্রদানে অনিয়ম

রাজ্যে সরকার পরিবর্তন হতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী বেআইনি জাতিগত শংসাপত্র নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। অর্থাৎ সরকার পরিবর্তনের পর পরেই সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষ পরিবর্তনের প্রতিশ্রুতি একে একে প্রমাণ করছে বিজেপি সরকার। অভিযোগ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দফায় দফায় দুয়ারে সরকার কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে যে সব জাতিগত শংসাপত্র ইস্যু করা হয়েছিল, তাতে নাকি অনিয়মের লাগামছাড়া অভিযোগ উঠে এসেছে। অভিযোগের পরিমাণ এতটাই বেড়েছে যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর আশঙ্কা, রাজ্যজুড়ে লক্ষাধিক এমন শংসাপত্র রয়েছে যা বেআইনিভাবে নির্মিত।

কী বলছেন মন্ত্রী?

অনগ্রসর শ্রেণি কল্যাণ ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন যে, “গত ১৫ বছরে বা তারও আগে যত ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে তা দ্রুততার সঙ্গে বাতিল করতে আমরা কাজ শুরু করে দিয়েছি। ভেরিফিকেশন প্রসেস চালু হয়েছে। এখনও পর্যন্ত ৭০০ কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে। সংখ্যাটা লক্ষাধিক হয়ে যাবে।” এমনকি এও অভিযোগ উঠছে যে প্রভাব খাটিয়ে নাকি বহু ব্রাহ্মণ তফসিলি জাতির অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। অর্থাৎ বন্দ্যোপাধ্যায় হয়েও SC সার্টিফিকেট নিয়ে চাকরি করছে। এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, “শাস্তি তো অবশ্যই হওয়া উচিত। এছাড়াও যোগ্য লোক যাতে আবেদনের পর দ্রুততার সঙ্গে সার্টিফিকেট পান তার জন্য এসডিও অফিস পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: বাংলায় বাড়ছে নিম্নচাপের দাপট! কবে, কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ? আবহাওয়ার আপডেট

প্রসঙ্গত, ২০১১ থেকে প্রায় ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে তফসিলি জাতি হিসেবে প্রায় ১ কোটি সার্টিফিকেট বিলি করা হয়েছে। তফসিলি উপজাতি হিসেবে ২১ লক্ষ এবং OBC-দের ৪৮ লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিছুদিন আগে নবান্ন সভাঘরে রাজ্যের শীর্ষ আমলা ও সচিবদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, “গত ১৫ বছরে প্রশাসনিক স্তরে যে সব দুর্নীতি হয়েছে, তার সঠিক বিচার হবেই। বিশেষ করে এসসি (SC), এসটি (ST) ও ওবিসি (OBC) সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতির খবর আছে, সেই বিষয়ে কড়া শাস্তি দেওয়া হবে।”

Click here to Read More
Previous Article
বাংলায় বাড়ছে নিম্নচাপের দাপট! কবে, কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ? আবহাওয়ার আপডেট
Next Article
‘ধর্ষণের বিচার হবেই, পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলা অতৃপ্ত আত্মাদেরও ভুগতে হবে’

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment