indiahood
indiahood

চিকিৎসায় রইবে না বাধা! আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর জন্য নতুন নিয়ম রাজ্যের

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 16 আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আয়ুষ্মান ভারতের পরিষেবা (Ayushman Bharat Yojana)। একই সাথে বাংলায় চালু রয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পও। তবে কোন ক্ষেত্রে আয়ুষ্মান ভারত আর কোন ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন রোগীরা (Ayushman Bharat vs Swasthya Sathi)? সেটাই এবার ঠিক করে দিল রাজ্য সরকার (Government Of West Bengal)। কখন কোন প্রকল্পের সুবিধা মিলবে সেটা ঠিক করতে এবার নতুন নিয়ম বেঁধে দিল স্বাস্থ্য দপ্তর। সেই নিয়ম মেনেই কাজ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আয়ুষ্মান ভারত কার্ড থাকলেও মিলবে স্বাস্থ্য সাথীর সুবিধা?

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া, একসাথে একজন রোগী আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana Scheme) এবং স্বাস্থ্য সাথী পরিষেবা পেতে পারেন না। যেকোনও একটি প্রকল্পের সুবিধা পাবেন তিনি। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি করা নতুন SOP অনুযায়ী, রোগী হাসপাতালে ভর্তি হতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চেক করে দেখবে রোগীর নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত রয়েছে কিনা। যদি থাকে, সেক্ষেত্রে তাঁকে ওই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

তবে স্বাস্থ্য দপ্তরের তরফে এও জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সুবিধা নিতে গিয়ে যদি আয়ুষ্মান টিএমএস পোর্টালে বাস্তবিক কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি এবং পোর্টালে যে সমস্যা হচ্ছে তার প্রমাণ হিসেবে স্ক্রিনশট জমা দিয়ে স্বাস্থ্য সাথীর আওতায় চিকিৎসা পরিষেবা পেতে পারেন রোগী। তবে রোগী যদি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য না হন সেক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ডেই হবে চিকিৎসা।

আরও পড়ুন: বাতিল হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন? অবশেষে এল সুখবর, চেক করুন স্ট্যাটাস

স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকায় এও জানানো হয়েছে, রোগীরকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেখানে না হলে স্বাস্থ্য সাথী এবং শেষ পর্যন্ত যদি রোগীর নাম দুটির কোনও তালিকাতেই না থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় ওই রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে হবে সম্পূর্ণ বিনামূল্যে।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা যোজনা না ঢুকলে এখনই করুন এই কাজ, ২৪ ঘণ্টার মধ্যে মিলবে টাকা
Next Article
বিক্ষোভকারী মহিলাদের আশ্বাসের সুর হুগলির সাংসদ রচনার!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment