indiahood
indiahood

অন্নপূর্ণা যোজনা না ঢুকলে এখনই করুন এই কাজ, ২৪ ঘণ্টার মধ্যে মিলবে টাকা

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বহু মহিলার এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ঢোকেনি। তিনটির বেশি ঘর রয়েছে, এই ইস্যু দেখিয়েই বাতিল হয়েছে অনেক আবেদন। আদতে অনেক যোগ্য মহিলাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে, এমনটা দাবি তুলেই বিডিও অফিস বা পৌরসভা ঘিরে চলছে আন্দোলন। তবে যাঁরা টাকা পাননি তাঁদের জন্য রইল বিরাট সুখবর। নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর জমা দিলেই মিলবে অন্নপূর্ণার টাকা।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে করুন এই কাজ

১৯ তারিখ অন্নপূর্ণা যোজনার পোর্টাল খোলার পর অনেকের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে বলেই দেখাচ্ছে। অন্যদিকে একাংশ মহিলার আবেদন ফার্দার এনকোয়ারি পর্যায়ে রয়েছে। তাঁদের তথ্য পুনরায় ভেরিফিকেশনের ঘোষণা করেছে পৌরসভা বা বিডিও অফিস। রাজ্যজুড়ে চলছে প্রত্যেক মহিলার তথ্য পুনরায় যাচাই-বাছাই প্রক্রিয়া। সেই সূত্রেই এবার যাঁরা অন্নপূর্ণা পাননি তাঁদের জন্য বড় ঘোষণা করলেন সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। এই কাজ করলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা।

তিনি জানিয়েছেন, সকল দায়িত্ববান পদাধিকারী, বুথ সভাপতি, কর্মকর্তা, এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সমস্ত উপভোক্তার অন্নপূর্ণা যোজনার টাকা এখনও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি, সেই সমস্ত উপভোক্তার তথ্য দ্রুত সংগ্রহ করে বিধায়কের অফিসে জমা দিতে হবে। এমনকি মহিলাদের নাম, অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিধায়কের অফিসের ঠিকানাও দেওয়া হয়েছে। হারিট বিধায়ক কার্যালয়, বাঁশবেড়িয়া হংসেশ্বরী গেস্ট হাউসের অফিসে গিয়েই মহিলাদের তথ্য জমা দিতে হবে বলে জানানো হয়েছে। তবে এটি শুধুমাত্র সপ্তগ্রাম বিধানসভার মহিলাদের জন্যই প্রযোজ্য।

আরও পড়ুন: মিলবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা, শুরু হল বহরমপুর-দিঘা বাস, জানুন রুট ও সময়সূচি

তবে অন্যান্য বিধানসভার অন্তর্গত মহিলাদের জন্যও ভেরিফিকেশনের ব্যবস্থা করছে সরকার। সেক্ষেত্রে স্থানীয় বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে মহিলাদেরকে নিজের তথ্য জমা দিতে হবে। কিন্তু হ্যাঁ, রাজ্য সরকারের তরফ থেকে জারি করা ক্রাইটেরিয়াগুলি পূরণ করলেই মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। চলতি মাসের ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে অর্থ সহায়তা। তবে যাঁরা এখনও পর্যন্ত পাননি, তাঁদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করে ২৮ তারিখের মধ্যেই দেওয়া হবে ৩ হাজার টাকা। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

Click here to Read More
Previous Article
শুভেন্দু অধিকারীকে চিঠি স্থানীয় বাসিন্দাদের
Next Article
চিকিৎসায় রইবে না বাধা! আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথীর জন্য নতুন নিয়ম রাজ্যের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment