indiahood
indiahood

দীঘা–আসানসোল নতুন AC প্রিমিয়াম বাস পরিষেবা শুরু, জানুন সময়সূচি ও রুট

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়ার বাসিন্দা হয়ে থাকেন এবং ভালো বাস না থাকার কারণে দীঘা যাওয়া থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের জন্য রইল মন ভালো করে দেওয়া খবর। এবার একদম বায়ো টয়লেটযুক্ত প্রিমিয়াম স্লিপার-সিটার বাস পরিষেবা শুরু হল। বাসটি এনেছে বর্তমান সময়ে আলোচিত বাস সংস্থা ‘কালাসোনা ড্রিমলাইন’। এই বাসে করে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়াবাসী সহজেই দীঘা (Asansol-Digha Bus) যেতে পারবেন এবং সেখান থেকে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া আসতে পারবেন। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি।

দিঘা যাওয়ার নতুন বাস পরিষেবা শুরু

জানা গিয়েছে, কালাসোনা ড্রিমলাইনের পক্ষ থেকে প্রথমবার সমুদ্র সৈকত দীঘা থেকে সরাসরি বাঁকুড়া-দুর্গাপুর-আসানসোল যাওয়ার বায়ো টয়লেট, একদম প্রিমিয়াম সিটার ও স্লিপার রাত্রিকালীন বাস পরিষেবা চালু হয়ে গেল। এর ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বাসটি যাত্রাপথে বেশ অনেকগুলি রাস্তা কভার করবে। বাসটি আসানসোল, রানীগঞ্জ পাঞ্জাবী মোড়, দুর্গাপুর সিটি সেন্টার, দুর্গাপুর স্টেশন, বাঁকুড়া বাইপাস, বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা রোড, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, এগরা, কাঁথি হয়ে দীঘা ঢুকবে বলে খবর।

বাসের সময়সূচি

এবার জেনে নেওয়া যাক এই দীর্ঘ প্রতীক্ষিত বাস সময়সূচি সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, দীঘা থেকে আসানসোল যাওয়ার সময়ে দীঘা বর্ডার বাসস্ট্যান্ড থেকে ছাড়ে রাত ৮:৪৫ নাগাদ। এরপর সেটি আসানসোল পৌঁছায় সকাল ৫:৫৫ মিনিটে। এরপর আসানসোল থেকে দীঘা ফেরার সময় আসানসোল বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়ে সকাল ৮:২০ নাগাদ। দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ে সকাল ৯:২০ নাগাদ। দুর্গাপুর স্টেশন থেকে ছাড়ে সকাল ৯:৩০ নাগাদ। বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে সকাল ১০:৪০ নাগাদ। এত রাস্তা পার করে বাসটি দীঘা বর্ডার বাস স্ট্যান্ড পৌঁছায় বিকেল ৫:৩৫ মিনিট নাগাদ।

আরও পড়ুনঃ বর্ষা তো কী! ঘুরে আসুন কালিম্পংয়ের একদম অচেনা অফবিট ‘সিঞ্জি’ থেকে

বাসের কিছু সুবিধা সম্পর্কে বললে, যাত্রাপথে আপনি বায়ো টয়লেট, বিনামূল্যে ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, পার্কিং সেন্সর, সিসিটিভি ক্যামেরা, আরামদায়ক পুশব্যাক সিট, আরামদায়ক স্লিপার, জুতো রাখার জায়গা ও আরামদায়ক এয়ার সাসপেনশন। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন সকলের প্রিয় দিঘা থেকে।

Click here to Read More
Previous Article
এই ৪ প্লেয়ারের জন্য আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারল ভারত
Next Article
নিজে খান ৫ টাকার, পথকুকুরদের জন্য দেন ৫০০ টাকা, জানুন কলকাতার বৃদ্ধের করুণ কাহিনী

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment