indiahood
indiahood

দেশজুড়ে নামাজ বন্ধের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: যোগি রাজ্যের অযোধ্যায় তপস্বী ছাউনি পীঠের পীঠাধীশ্বর জগদগুরু পরমহংস আচার্য আবারও তাঁর নিজের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনার শিরোনামে উঠে এসেছেন। এবার তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরাসরি একটি চিঠি পাঠিয়ে দেশজুড়ে নামাজের (Namaz) উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। কিন্তু হঠাৎ কেন তাঁর এই আবেদন?

রাষ্ট্রপতির কাছে বড় দাবি

পরমহংস আচার্যের দাবি, তিনি রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে দেশে নামাজের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার আবেদন জানিয়েছেন। এমনকি তাঁর বক্তব্য অনুযায়ী, দেশের সামাজিক এবং ধর্মীয় পরিস্থিতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া যথাযোগ্য বলেই মনে করেন তিনি। কিন্তু এই দাবীর বিষয়ে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির তরফ থেকে কোনওরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জারি করা হয়নি।

আসলে সম্প্রতি মৌলনা জারজিস আনসারীর একটি মন্তব্য ঘিরে সৃষ্টি হয় বিতর্ক। অভিযোগ, তিনি নাকি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে এমন একটি মন্তব্য করেছিলেন যা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়। সেই প্রসঙ্গে পরমহংস আচার্য বলেন, অন্য ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পর্কে এরকম ধরনের মন্তব্য করলে দেশ-বিদেশে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এবং ধর্মীয় আন্দোলনও সৃষ্টি হতে পারত। সেই কারণেই তিনি রাষ্ট্রপতির কাছে বড়সড় দাবি তুলে ধরেছেন।

আরও পড়ুন: তৃণমূলে ফের ভাঙন? কোয়েলের পর ইস্তফা দিতে পারেন আরও ২ সাংসদ

এমনকি নিজের বক্তব্যের সঙ্গে পরমহংস আচার্য আরও যোগ করেন, হিন্দু ধর্ম এবং দেবদেবীদের সম্পর্কে বারবার আপত্তিকর মন্তব্য করছে সংখ্যালঘু সম্প্রদায়রা। তিনি বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় ইস্যুর কথা উল্লেখ করে দাবি করেন, এগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সবথেকে বড় উদ্বেগের বিষয়। কিন্তু তাঁর এই অভিযোগ এবং মতামত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অবস্থান। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের তরফ থেকেও কোনও রকম সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার রাষ্ট্রপতি ভবন থেকে এ বিষয়ে আদৌ কোনও প্রতিক্রিয়া মেলে কিনা।

Click here to Read More
Previous Article
তিনবারের মতো এবারেও দারুণ মিল, এই কারণেই ২০২৬ বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা!
Next Article
শুরু হল আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি, অনলাইনে কীভাবে করবেন জেনে নিন

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment