indiahood
indiahood

ধোনির পর ১৭ বছর পেরিয়ে দেশের হয়ে ইতিহাস লিখতে চলেছেন শুভমন গিল

3 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হয়েছে ভারতের (Team India)। কাজেই শেষ টেস্ট জেতার আপ্রাণ চেষ্টা করবে টিম ইন্ডিয়া। কিউই বাহিনীকে এই টেস্টে হারাতে পারলে বড় নজির গড়বেন গিল (Shubman Gill)। আসলে এই মুহূর্তে প্রথম টেস্ট ড্র হয়ে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে ভারত জিতে গেলে 1-0 ব্যবধানে এগিয়ে সিরিজ জিতে যাবে তারা। আর সেটা হলেই নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া।

ধোনির ক্লাবে প্রবেশের সুযোগ গিলের সামনে

ইংল্যান্ডের মাটিতে ভারত আজ পর্যন্ত মোট দুবার টেস্ট সিরিজ জিততে পেরেছে। প্রথমবার 1967-68 সালে মনসুর আলি খান পতৌদির নেতৃত্বে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। এরপর দ্বিতীয়বারের মতো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2008-09 সালে 1-0 ব্যবধানে নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এই জয়ের পর আর কোনও ভারতীয় অধিনায়ক নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে টিম ইন্ডিয়াকে টেস্ট সিরিজ জেতাতে পারেননি।

ক্রাইস্টচার্চ টেস্ট ভারতের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে এই টেস্টে জিততে হবে ভারতীয় দলকে। নিউজিল্যান্ডকে হারিয়ে এই টেস্টে ভারতীয় দল জিততে পারলে মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় অধিনায়ক হিসেবে কিউই ভূমিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়বেন শুভমন গিল। তাতে তৈরি হবে নতুন ইতিহাস। একই সাথে ব্ল্যাক ক্যাপসদের মাটিতে টেস্ট সিরিজ জয়ের দীর্ঘ 17 বছরের অপেক্ষা শেষ হবে।

আরও পড়ুন: IPL ‘বয়কট’ করেই বল হাতে তাণ্ডব চালালেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 368 রান তুলে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের পাহাড় খাড়া গড়ে দেয় ভারত। এদিন ভারতীয় দল 368 রানের জবাবে 720 রান তুলে দিয়েছিল। পরবর্তীতে 5 উইকেট হারিয়ে 239 রান তুলেই ভারতের জয় আটকে দিয়েছিলেন ড্যারিল মিচেলরা। ড্র হয়েছিল ম্যাচ।

Click here to Read More
Previous Article
বিমানের মহিলাকর্মীকে যৌন হয়রানি, পুলিশের গায়ে থুতু! সিঙ্গাপুরে কঠোর শাস্তি হল বাংলাদেশির
Next Article
গাড়ি-এসি থাকা পরিবারও পাচ্ছে ফ্রি রেশন! কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গ নিয়ে বড় তথ্য

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment