indiahood
indiahood

ঢুকল অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি, ১ আগস্ট কারা টাকা পেল জানুন

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ১ আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন, যোগ্য উপভোক্তাদের তথ্য যাচাই করে আগামী ৩০ আগস্টের মধ্যেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, গতকাল অর্থাৎ ১ আগস্ট কারা কারা পেলেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা?

অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তি কাদের ঢুকল?

প্রথমত বলেই রাখতে হয়, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কঠোরভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। তবে সেক্ষেত্রে যাদের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল, তারা ১ আগস্ট তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন। তবে আরও উল্লেখ্য, যারা প্রথম কিস্তির টাকা পাননি, কিন্তু দ্বিতীয় কিস্তি পেয়েছিলেন তারাও আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা পাবেন বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু হ্যাঁ, তাদের আবেদন পুনরায় ভেরিফিকেশনের পর যদি রিজেক্ট না করা হয়, তবেই মিলবে টাকা। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক সক্রিয় থাকতে হবে।

তবে বলে রাখি, সবারই যে ১ আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন করে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা। সেই মতোই আগস্ট মাসজুড়ে তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হবে বলেই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।

আরও পড়ুন: এই ক্রেডিট কার্ড থাকলে বাতিল রেশন কার্ড! আপনার নাম কাটা যাবে না তো? জানুন শর্ত

এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। প্রথমত, যে সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক সক্রিয় নেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, যে সমস্ত মহিলা আয়কর প্রদান করেন বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারাও পাবেন না এই প্রকল্পের সুবিধা। তৃতীয়ত, আবেদনের সময় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে ভেরিফিকেশনে সেই মহিলার আবেদন বাতিল করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি সবথেকে বড় ব্যাপার, সেই পরিবারের যদি কেউ সরকারি চাকরি করেন, তাহলেও মিলবে না সুবিধা। এছাড়া তিনটি কিংবা তার বেশি পাকা ঘর থাকলে আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে স্ট্যাটাস চেক বন্ধ করা হয়েছে। এমনকি নতুন করে আবেদনও করা যাচ্ছে না।

Click here to Read More
Previous Article
চারদিক জুড়েই শুধু স্ক্রিন, ০mm বেজেল ডিসপ্লের কনসেপ্ট ফোন আনল Tecno
Next Article
এই ক্রেডিট কার্ড থাকলে বাতিল রেশন কার্ড! আপনার নাম কাটা যাবে না তো? জানুন শর্ত

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment