indiahood
indiahood

দু’বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ইমাম-উল-হক, শেষের মুখে রিজওয়ানের কেরিয়ার!

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের (Pakistan) দুঃসময় যেন কাটছেই না। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে পরাজয়ের পর তৃতীয় টেস্টে (Pakistan Vs England) মান রক্ষার লড়াই লড়বে পশ্চিমের দেশ। যদিও তার আগেই পাক দলে বড়সড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগেই বাদ দেওয়া হয়েছিল 7 ক্রিকেটারকে। এছাড়াও প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচকে দল থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে দুই প্লেয়ারের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই।

নিষিদ্ধ হয়ে যেতে পারেন এই পাক ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই টেস্টে লাগাতার পরাজয়ের পর দল থেকে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হকের ক্রিকেট জীবন নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই খেলোয়াড়ের বিরুদ্ধে চোটের অভিনয় করে দুই ইনিংসে ব্যাটিং না করার অভিযোগ উঠেছে। এই অভিযোগই খতিয়ে দেখছে পাক বোর্ড। শোনা যাচ্ছে, এই অপরাধ প্রমাণিত হলে পাকিস্তানি ক্রিকেটার ইমামকে আগামী দু’বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেটা হলে, ক্রিকেট কেরিয়ার একপ্রকার প্রশ্নের মুখে দাঁড়াবে এই প্লেয়ারের।

কেরিয়ার শেষ হয়ে যেতে পারে রিজওয়ানেরও!

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মোহম্মদ রিজওয়ানের। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই দেশকে নিষ্প্রভ ছিলেন তিনি। কোনও ক্ষেত্রেই নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছেন না এই খেলোয়াড়। মনে করা হচ্ছে পাকিস্তান দলে এই প্লেয়ারের অবদান সে অর্থে না থাকায় তাঁকে বোধহয় আর দলের ডাকা হবে না। আর সেটা হলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাবে রিজওয়ানের।

আরও পড়ুন: লাগবে না এক টাকাও, ফ্রিতে সোলার প্যানেল দিচ্ছে সরকার! দেখুন আবেদন পদ্ধতি

উল্লেখ্য, পরপর দুই টেস্টে জিতে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কাজেই এই আসরে আর জেতার সুযোগ নেই পাকিস্তানের কাছে। তবে মান বাঁচাতে হলে 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে যে করেই হোক জয় হাসিল করতে হবে ভারতের এই চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে। আর তা না হলে লাল বলের ক্রিকেটের চরম অধঃপতন হবে পাকিস্তানের।

Click here to Read More
Previous Article
পরিবারে প্রায় ২০০ বছর পর প্রথম কন্যাসন্তান!
Next Article
ভারী বৃষ্টিতে ফারাক্কায় রেললাইনে ধস, ব্যহত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment