indiahood
indiahood

পরিবারে প্রায় ২০০ বছর পর প্রথম কন্যাসন্তান!

6 days ago

কন্যা ভ্রূণহত্যার বিরুদ্ধে এক অনন্য ও আনন্দঘন দৃষ্টান্ত স্থাপন করল ভারতের মহারাষ্ট্রের বিড জেলার দহিফলে পরিবার। দীর্ঘ ২০০ বছর অর্থাৎ টানা ৫ প্রজন্ম ধরে এই পরিবারে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এক ফুটফুটে কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ায় রাজকীয় আয়োজনে তাকে বরণ করে নেওয়া হলো। নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে 'গার্গী'।

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সদ্যোজাত গার্গী এবং তার মা কল্পনা দহিফলেকে ফুল দিয়ে সাজানো একটি রথে বসিয়ে শোভাযাত্রা করে বাড়ি নিয়ে যাওয়া হয়। এই উপলক্ষে ঢাক-ঢোল, ব্যান্ডপার্টি এবং আতশবাজির জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয় পুরো গ্রাম জুড়ে। পরিবারের সদস্যরা জানান, নাতনি নয়, তাঁদের ঘরে সাক্ষাৎ দেবী লক্ষ্মী এসেছেন। 

Click here to Read More
Previous Article
দাম মাত্র ১০ টাকা, এবার আইসক্রিম ব্যবসায় মুকেশ আম্বানি
Next Article
দু’বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ইমাম-উল-হক, শেষের মুখে রিজওয়ানের কেরিয়ার!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment