indiahood
indiahood

দুর্যোগের ঘনঘটা বাংলায়, দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপে প্রভাবে ব্যাপক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রাও কমে গিয়েছে জেলায় জেলায়। ফিরেছে স্বস্তি। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে (Weather Today), দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর অভ্যন্তরীণ ওড়িশার ওপর নিম্নচাপ অবস্থান করছে। যে কারণে আজ মঙ্গলবারও জেলায় জেলায় রয়েছে দুর্যোগের সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে দফায় দফায় কলকাতা সহ একাধিক জেলায় দুর্যোগের ঘনঘটা লক্ষ্য করা যাবে আজ। এরকম পরিস্থিতি আগামী কয়েক দিন দেখা যাবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন -এ জানানো হয়েছে, মঙ্গলবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। নতুন করে প্রবল দুর্যোগের মুখে উত্তরবঙ্গ। আজ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বুধবার থেকে বিপুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদের অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া অত্যাধিক ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়।

Click here to Read More
Previous Article
ট্রাম্পের জন্য পাল্টে গেল বিশ্বকাপের নিয়ম! লাল কার্ড দেখেও খেলবে আমেরিকার খেলোয়াড়? | Folatin Balogun
Next Article
টান পড়বে পকেটে! শীঘ্রই ফের এতটা বাড়তে পারে Jio সহ বাকি কোম্পানির রিচার্জ

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment