indiahood
indiahood

দূর হল গ্যাসের সংকট! ৫৪% LPG উৎপাদন বাড়িয়েছে ভারত, দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: এলপিজি নিয়ে তাহলে কি চিন্তা শেষ? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কথা অনুযায়ী, দেশে ৫৪ শতাংশ বেড়েছে এলপিজি উৎপাদন (LPG Production)। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতির জেরে হরমুজ দিয়ে নির্দ্বিধায় ভারতীয় এলপিজি ট্যাঙ্কারগুলি পার করছে। তাও কোনওরকম অতিরিক্ত টোল না দিয়েই। সম্প্রতি এলপিজি উৎপাদন বাড়ানোর জন্য দেশের শোধনাগারগুলিতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। আর সেই পদক্ষেপের মাধ্যমেই উৎপাদন একেবারে দ্বিগুণ হারে বেড়েছে। যার কারণে সংকট এখন নেই বললেই চলে।

এলপিজি উৎপাদনে নয়া রেকর্ড ভারতের

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান, ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধের জেরে প্রায় ৪ মাসের বেশি বন্ধ থাকে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। যার কারণে ভারত সহ অন্যান্য দেশগুলিতে জ্বালানি সংকট একেবারে তীব্র আকার ধারণ করে। এমনকি দেশের বাজারে এলপিজির পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম রেকর্ড স্পর্শ করে। কিন্তু সম্প্রতি আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই কারণে হরমুজের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। তারপর থেকেই অনায়াসে এলপিজি ট্যাঙ্কারগুলি এই জলপথ অতিক্রম করে জ্বালানি নিয়ে দেশে ফিরছে। তবে এরই মধ্যে দেশীয় এলপিজি উৎপাদন নিয়ে বড় কথা শোনালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি।

দীর্ঘ চার মাস বন্ধ থাকার কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার প্রসঙ্গ টেনে পেট্রোলিয়াম মন্ত্রী উল্লেখ করেন, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং এই সংকট থেকে গ্রাহকদের রক্ষা করতে সরকার বেশ কিছু জরুরি ব্যবস্থা গ্রহণ করেছিল। তিনি জানান, যে সমস্ত শোধনাগার আগে কখনও রান্নার গ্যাস উৎপাদন করেনি তারাও কয়েকদিনের মধ্যে উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ কিছু পরিবর্তন আনে। যার ফলে এলপিজি উৎপাদন দৈনিক ৩৪ হাজার মেট্রিক টন থেকে বেড়ে একেবারে ৫৪ হাজার মেট্রিক টনে গিয়ে ঠেকেছে, যা ৫৪ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুন: “মিঠুনদা আমাকে অনুরোধ করেছে..” বিজেপিতে যোগদান করছেন রচনা? জল্পনা তুঙ্গে

এমনকি মন্ত্রী আরও উল্লেখ করেন, ভারত একাধিক দেশ থেকেই অপরিশোধিত তেল আমদানি করে থাকে। বিভিন্ন দেশ থেকে এলপিজির বিকল্প সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা অনেকটাই মুকুব দেওয়া সম্ভব হয়েছে। সরকারের পদক্ষেপের ফলে বৈশ্বিক জ্বালানি সংকট সত্ত্বেও দেশের বাজারে রান্নার গ্যাস এবং জ্বালানির সরবরাহ স্থিতিশীল ছিল। এমনকি তিনি আরও জানান, ভারত আলজেরিয়া, জাপান এবং কানাডা সহ বেশ কিছু দেশগুলির সঙ্গে এলপিজি সরবরাহের নতুন ব্যবস্থা তৈরি করে ফেলেছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমেরিকা থেকেও অতিরিক্ত চালান সংগ্রহ করা হচ্ছে। আর ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো হবে বলেই জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী।

Click here to Read More
Previous Article
আয়ারল্যান্ডের মতো লিলিপুঁটের কাছে হার, ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দিল আইসল্যান্ড
Next Article
কলেজ স্ট্রিট নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পালের মেগা পরিকল্পনা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment