indiahood
indiahood

আয়ারল্যান্ডের মতো লিলিপুঁটের কাছে হার, ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দিল আইসল্যান্ড

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতের কাটা ঘায়ে নুনের ছিটে দিল চুনোপুঁটি আইসল্যান্ড (Iceland On India)। টিম ইন্ডিয়ার মতো বিশ্বকাপজয়ী দলকে 2-0 ব্যবধানে গোটা টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে আয়ারল্যান্ড। যা এই ছোট্ট দেশের কাছে বিরাট প্রাপ্তি। আর সেই সাফল্যের পরই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ঠাট্টা তামাশা করতে ছাড়ল না খুদে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। নিজেদের এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড একেবারে ঠাট্টার সুরেই পরিষ্কারভাবে জানিয়ে দিল, তাঁরা গৌতম গম্ভীরকে কোচ করতে রাজি নন।

গৌতম গম্ভীরকে সরাসরি কটাক্ষ আইসল্যান্ডের

বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে সাইলেন্ট হিরো হিসেবে পরিচিত শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতো টিম ইন্ডিয়ায় অধিনায়ক হিসেবে নিজের যাত্রার শুরুটা একেবারেই ভাল হল না ভারতীয় তারকার। পরপর দুই ম্যাচে ভারতের মতো শক্তিশালী দলকে গুঁড়িয়ে দিয়েছে চুনোপুঁটি আয়ারল্যান্ড। আর তার দায় গিয়ে পড়েছে প্রধান কোচ গৌতম গম্ভীরের উপরেও। অন্যান্য ব্যর্থতার মতোই এবারের ব্যর্থতাতেও গম্ভীরকে গালমন্দ করতে ছাড়ছেন না অনেকেই। ঠিক সেই পর্বে ভারতের কোচকে নিয়ে ঠাট্টা করল ছোট্ট আইসল্যান্ড।

কথায় আছে, “হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে!” ভারতের ক্ষেত্রে আইসল্যান্ডের কাছে বিষয়টা ঠিক সেরকমই। 2023 সালের পর কোনও টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাও আবার আয়ারল্যান্ডের মতো একটা দলের কাছে। এই লজ্জা কোথায় রাখবেন বুঝে উঠতে পারছেন না ভক্তরা। সেই পর্বে নানান সময় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঠাট্টা তামাশা করা আইসল্যান্ড এবার নিশানা করল ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে।

অবশ্যই পড়ুন: কমিউনিটি জোট বাঁধলে ১ মিনিট লাগবে মন্তব্যে জেল হতে পারে মমতার! আসছে আইন

পুঁচকে দেশের ক্রিকেট বোর্ডের তরফে তাদের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার প্রধান কোচ প্রসঙ্গে লেখা হয়েছে, “আমরা নিশ্চিত করে দিতে চাই যে আমরা আমাদের কোচিং স্টাফে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে কোনও দিনও যুক্ত করব না। যদিও তিনি যথেষ্ট প্রতিভাবান। এমন শক্তিশালী ভারতীয় দল নিয়েও আয়ারল্যান্ডে গিয়ে এমন ফলাফল যে এনে দেওয়া যায়, সেজন্য সত্যিই এমন প্রতিভার প্রয়োজন।”

Click here to Read More
Previous Article
মেক্সিকোতে চোরদের ধরে খুঁটিতে বেঁধে রাখছে মুখোশধারী এক ব্যক্তি
Next Article
দূর হল গ্যাসের সংকট! ৫৪% LPG উৎপাদন বাড়িয়েছে ভারত, দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment