indiahood
indiahood

এবার কার্ড পিছু ৭ কেজি খাদ্যশস্য, বাংলায় কবে থেকে শুরু স্মার্ট রেশন?

5 days ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে রেশন বন্টন (Rationing) ব্যবস্থায় কালোবাজারি রুখতে এবং উন্নতিকরণের জন্য একাধিক পরিবর্তন আনছে কেন্দ্র ও রাজ্য – উভয় সরকারই। এবার কেন্দ্রের ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’ (AAY)-র আওতায় প্রত্যেক রেশন কার্ড (Ration Card) পিছু খাদ্যশস্যের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কত কেজি করে চাল পাওয়া যাবে প্রতিমাসে, আসুন জেনে নেওয়া যাক। 

প্রতি রেশন কার্ড পিছু বরাদ্দ চালের পরিমাণ বাড়ালো সরকার

এবার থেকে পশ্চিমবঙ্গে রেশন কার্ড পিছু ৭ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য কেন্দ্রীয় সরকারের অন্ত্যোদয় অন্ন যোজনা রয়েছে, যার আওতায় এবার থেকে প্রতি পরিবারের প্রতিটি সদস্যকে ৭ কেজি চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া, এমাসেই এরাজ্যে ‘স্মার্ট রেশন কার্ড’ (Smart Ration Card) চালু হতে চলেছে। তাই পুরনো রেশন কার্ড দিয়ে আর বিনামূল্যে ও ভর্তুকিযুক্ত মূল্যে রেশন পাওয়া যাবে না। সম্পূর্ণ রেশন প্রক্রিয়াটিকেই অনলাইন করা হবে।

আরও পড়ুন: মধু থেকে ঘি-তেল, ডাবরের একাধিক পণ্যের বিক্রির উপর নিষেধাজ্ঞা FSSAI-র

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তাঁর সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন যে, পূর্বতন সরকারের আমলে মধ্যস্বত্বভোগীরাই ৭০ শতাংশ টাকা আত্মসাৎ করতো, তবে এখন আর তা বরদাস্ত করা হবে না। খাদ্যমন্ত্রী এও বলেন যে, এবার থেকে রেশনের খাদ্যসামগ্রী সরাসরি চাষিদের থেকে নিয়ে যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কারণে তিনি চাষিদের সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দিয়েছেন।

কবে থেকে শুরু স্মার্ট রেশন?

জানা যাচ্ছে, ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’-র অধীনে প্রতিটি পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হতে পারে। এছাড়া, প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে প্রতিটি সদস্য ৫ কেজি করে রেশন পান। বর্তমানে চাল ও গম – দুই খাদ্যশস্য মেলে রেশনে। কেন্দ্রীয় সরকার এবার এই বরাদ্দ পরিবর্তন করে প্রতি মাসে রেশন কার্ড পিছু ৭ কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করছে। যদিও কেন্দ্র এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। 

আরও পড়ুন: রেশন নিয়ে রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র

ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩-এ এই সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। তাই এখন থেকে, যদি কোনো রেশন কার্ডহোল্ডারের পরিবারে দু’জন সদস্য থাকেন, তবে তাঁরা মোট ১৪ কেজি রেশন পাবেন। আর কোনও পরিবারে পাঁচজন বা তার বেশি সদস্য থাকলে সবমিলিয়ে ৩৫ কেজি রেশন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেই এরাজ্যেও রেশন কার্ড পিছু ৭ কেজি চাল দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Click here to Read More
Previous Article
সচিন থেকে রোহিত, যা কেউ পারেননি টেস্টে সেই রেকর্ড গড়ার পথে ঋষভ পন্থ!
Next Article
ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে বুধবার থেকে ফের টানা বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment