indiahood
indiahood

ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে বুধবার থেকে ফের টানা বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

5 days ago

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল, সোমবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। এর ফলে বেশ কয়েক জায়গায় জল জমে গিয়েছিল। কিন্তু বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিছুতেই কমছে না। এদিকে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার ডবল ধামাকায় আগামীকাল (Weather Tomorrow) বজ্রপাত-সহ মুষলধারায় বৃষ্টি সতর্কতা জারি হয়েছে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গে (South Bengal)। কাজের দিনে এই টানা বৃষ্টির জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে শুরু করে দিল্লি, লখনউ, পাটনা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। আর এই দুই ওয়েদারের প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল, বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবারও পর্যন্ত থাকবে এই ঝড় বৃষ্টির মরশুম। তবে আগামী শনিবার থেকে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

আরও পড়ুন: ভবানীপুরে তেরঙ্গা মিছিল করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কবে? প্রস্তুতি তুঙ্গে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামীকাল, বুধবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পাঁচ জেলায় । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। অতিবৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, রায়ডাক ও জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
এবার কার্ড পিছু ৭ কেজি খাদ্যশস্য, বাংলায় কবে থেকে শুরু স্মার্ট রেশন?
Next Article
অন্নপূর্ণার যোজনার টাকা নিয়ে সমস্যার সমাধান! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment