indiahood
indiahood

এই এক দুর্বলতাই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে (Argentina) যে কেপ ভার্দের মতো একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যেতে পারে সেটা বোধহয় আজকের ম্যাচ না দেখলে বোঝা যেত না। এদিন গোটা ম্যাচে লিওনেল মেসিদের সাথে সমানে সমানে টক্কর দিয়েছিল খুদে দেশটির প্লেয়াররা। আর্জেন্টিনা গোল করতেই পরক্ষনে সেই গোল শোধ করে দিয়ে ফুটবলে নিজেদের দখল বুঝিয়েছিল কেপ ভার্দে। শেষ মুহূর্তে আত্মঘাতী গোল না এলে আর্জেন্টিনাকেও আটকে দিতে পারতো 5 লক্ষ জনসংখ্যার দেশ। আর এই ম্যাচ থেকেই ভয় তৈরি হয়েছে মেসি ভক্তদের মনে। অনেকেই মনে করছেন, আর্জেন্টিনার একটা দুর্বলতাই মিশরের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তাদের ভোগাতে পারে!

এই দুর্বলতাই ডোবাতে পারে মেসিদের!

এবারের বিশ্বকাপে বিগত প্রত্যেকটি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। আর সেই প্রত্যেক আসরেই গোল করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সেই সূত্রেই নিজের ঝুলিতে পুড়েছেন একের পর এক রেকর্ড। তবে মেসি সহ গোটা আর্জেন্টিনা দলের এমন এক দুর্বলতা রয়েছে যা ফিফা ফুটবল বিশ্বকাপে এই চ্যাম্পিয়ন দলটার স্বপ্ন ভেঙে দিতে পারে। কী সেই দুর্বলতা?

যাঁরা আর্জেন্টিনার ম্যাচ ভালভাবে পর্যবেক্ষণ করেন তাঁরা জানবেন, এই বিশ্ব চ্যাম্পিয়ন দলটির অন্যতম বড় দুর্বলতা তাদের রক্ষণভাগে। আজ কেপ ভার্দের ম্যাচেও দেখা গেল প্রথম গোল করার পরই খাপছাড়া হয়ে গেলেন আর্জেন্টিনার রক্ষণভাগের প্লেয়াররা। আলগা হয়ে গেল রক্ষণ। আর সেই দুর্বলতাকে সুযোগ বানিয়েই গোল করে দিল কেপ ভার্দে। আসলে রক্ষণভাগের দুর্বলতার কারণেই নানান সময়ে মাসুল গুনতে হয়েছে আর্জেন্টিনাকে।

শুধু তাই নয় মেসিদের দলের একটা বৈশিষ্ট্য হল, আর্জেন্টিনার প্লেয়াররা যদি কোনও ম্যাচে এক বা দুই গোলে এগিয়ে থাকে সেক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে খানিকটা গা ছাড়া ফুটবল খেলতে থাকেন তাঁরা! আর সেটাই প্রতিপক্ষ দলকে গোল করার সুযোগ করে দেয়। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, আর্জেন্টিনা যদি নিজের রক্ষণভাগের দুর্বলতা ঢেকে মাঠে নামতে না পারে এবং শক্ত হাতে রক্ষণ আগলে রাখতে না পারে তবে মিশরের কাছে লজ্জার পরাজয় দেখতে হবে তাদের। সেটা হলে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে মেসিদের!

Click here to Read More
Previous Article
নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৩ জেলায়, আজকের আবহাওয়া
Next Article
যেন এক টুকরো চিন, বর্ষায় ঘুরে আসুন বাংলার কাছের ‘মিনি তিব্বত’ থেকে

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment