indiahood
indiahood

একটানা দুর্যোগের ভ্রূকুটি, ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

1 week ago

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। তবে বেলা হতেই আবহাওয়ার (Weather Update) আসল খেলা শুরু হয় রবিবার। দুপুর হতে না হতেই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় সর্বত্র। কলকাতা, হাওড়া, নদীয়া, বর্ধমান, দুই ২৪ পরগণা জেলায়। তবে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেগা খেলা শুরু হবে। ভারী বৃষ্টি কাকে বলে, তা টের পাবেন মানুষ। আপনারও যদি আগামীকাল কোথাও যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই আবহাওয়ার হাল হকিকত কী থাকবে সেটা জেনে নেবেন।

ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। সেইসঙ্গে মৌসুমি অক্ষরেখা ও আবহাওয়ার অন্যান্য সিস্টেম তো রয়েইছেই। তবে আবহাওয়া অফিস এও জানিয়েছে, সব জায়গায় একসঙ্গে বা সমান মাত্রায় বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও স্থানীয়ভাবে প্রবল বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সম্পর্কের উন্নতি, শুরু ভারত-চিন বাণিজ্য! ৬ বছর পর খুলে দেওয়া হল নাথুলা পাস

আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া। প্রথমেই জেনে নেওয়া যাক আগামীকাল সোমবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ আগস্ট থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মাত্র ২৪-৪৮ ঘন্টার মধ্যে মিলবে টাকা, নিয়ম শিথিল করল EPFO

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায়। অন্যদিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়।

 

Click here to Read More
Previous Article
“মাদ্রাসা, মসজিদ থেকে জিহাদি তৈরি হয়..” বোমা ফাটালেন তসলিমা নাসরিন
Next Article
ক্ষতি হল ভারতের! শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়লেন বুমরাহ, জায়গা পেতে পারেন এই পেসার

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment