indiahood
indiahood

ফর্ম ফিলাপ করেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানালেন মুখ্যমন্ত্রী

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: কথা মতোই হয়েছে কাজ। গতকাল অর্থাৎ ১ জুলাই রাজ্যের ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে পেয়েছেন। কিন্তু বাদ গিয়েছে ২৬ লক্ষ মহিলার নাম, যেখানে আবেদন জমা পড়েছিল ১ কোটি ৬০ লক্ষ। কিন্তু ফর্ম ফিলাপ করেও অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, যা নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এর আসল কারণ কী? বড় কথা শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফর্ম ফিলাপ করেও ঢোকানি টাকা?

আসলে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন। সাইবার ক্যাফে কিংবা পোস্ট অফিস, সব জায়গাতেই দেখা গিয়েছে লম্বা লাইন। তবে রাজ্যের সিংহভাগ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও যারা ৩০০০ টাকা করে পায়নি তাদের যে চিন্তা বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছিলেন যে, ২৬ লক্ষের নাম বাদ গিয়েছে। এমনকি কেন বাদ গিয়েছে তাও জানান।

মুখ্যমন্ত্রীর কথায়, আমাদেরকে অনেক ঝাড়াই-বাছাই করতে হয়েছে। নিয়মের বাইরে যাতে না যেতে হয় সেদিকে নজর রাখা হয়েছে। এই প্রকল্পের টাকা যোগ্য উপভোক্ততারাই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই প্রকল্পের ডেটা সবটাই খতিয়ে দেখা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় ১০ লক্ষ পুরুষ সুবিধা পেত। কিন্তু সেটা নিয়মবহির্ভূত কাজ। এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। তবে এই আবহে প্রশ্ন উঠছে, যদি ফর্ম ফিলাপ করতে কোনও ভুল হয়, তাহলে কি ঢুকবে না প্রকল্পের টাকা? এ নিয়েই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: চলতি টোটো হ্যাক করছে মোবাইল অ্যাপ, এক ট্যাপেই থমকে যাচ্ছে ই-রিকশা! ভাইরাল ভিডিও

এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন, যারা যোগ্য অথচ এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য রয়েছে সুখবর। এই প্রকল্পের রেজিস্ট্রেশন এখনই বন্ধ হচ্ছে না। ফর্মের ভুলের কারণে যাদের টাকা আটকে গিয়েছে তারা সুযোগ পাবেন। এমনকি জুলাই এবং আগস্ট মাস ধরে নতুন করে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আজ যারা টাকা পেয়েছেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও তারা পাবেন। এমনকি ভুল সংশোধনের প্রক্রিয়াও চলবে বলে জানানো হয়েছে। যদিও ১ জুন থেকে আবেদন শুরু হয়েছিল এবং মোট ৯০ দিন আবেদন চলার কথা।

Click here to Read More
Previous Article
ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা অস্কারের দলের ফুটবলারকে কিনে নিল মোহনবাগান!
Next Article
এবার স্টেট হাইওয়েতেও টোল ট্যাক্স, নতুন নিয়ম রাজ্য সরকারের, ধার্য হল করও

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment