indiahood
indiahood

ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা অস্কারের দলের ফুটবলারকে কিনে নিল মোহনবাগান!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলকে (East Bengal FC) প্রথমবারের মতো ISL চ্যাম্পিয়ন করে চলে গিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। খুব সম্ভবত ইন্দোনেশিয়ার একটি ক্লাবে এবার কোচিং করাবেন তিনি। তবে অস্কার শহর ছাড়লেও তাঁর স্মৃতি বিজরিত স্প্যানিশ লা লিগার ক্লাব সেল্টা ভিগোয় খেলা দাপুটে ফুটবলার এবার আসছেন মোহনবাগানে! বল পায়ে প্রতিপক্ষ প্লেয়ারদের ঘুম কেড়ে নেবেন তিনি! সেই মর্মে ইতিমধ্যেই মোহনবাগানের (Mohun Bagan Super Giant) চুক্তিতে সই করে দিয়েছেন এই বিদেশী ফুটবলার।

মোহনবাগানে আসছেন অস্কারের পছন্দের দলের প্লেয়ার

এবারের ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হতে না পেরে একেবারে ক্ষুদার্থ সিংহের মতো সাফল্যের খোঁজ করছে মোহনবাগান। আসন্ন সিজনে জিততে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে শহরের এই ঐতিহ্যবাহী দলটি। নতুন মরসুমে মোহনবাগানের দায়িত্ব সামলাবেন পাঞ্জাবের প্রাক্তন কোচ। সব মিলিয়ে, আসন্ন ISL এ চ্যাম্পিয়ন হতে আটঘাট বেঁধে রাখছে বাগান। এমতাবস্থায় শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ অস্কারের পছন্দের ক্লাবে খেলা এক প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে সবুজ মেরুন।

কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত মুখ তথা গোয়ার প্রাক্তন ফুটবলার দেয়ান ড্র্যাজিচের সাথে প্রথম থেকে ক্রমাগত যোগাযোগ রেখে অবশেষে তাঁকে 2 কোটি 85 লাখ টাকায় চুক্তিতে সই করিয়ে নিয়েছে মোহনবাগান। এই ফুটবলার 2015 সালে স্পেনের লা লিগার ক্লাব সেল্টা ভিগোর সাথে চুক্তি করেছিলেন। প্রথম ম্যাচে মাঠে নেমে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। সেই ম্যাচ অবশ্য ড্র হয়েছিল।

অবশ্যই পড়ুন: ছেলের দল বিশ্বকাপ থেকে বাদ পড়তেই মৃত্যু হল এই ফুটবল কোচের বাবার

এক কথায় বলাই যায়, একটা সময়ে অস্কারের ক্লাবে খেলা দাপুটে ফুটবলার এবার মাঠ কাঁপাবেন মোহনবাগানের হয়ে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই বাগানের ছত্রছায়ায় চলে আসবেন তিনি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাকি মোহনবাগানের। সেটাও খুব শীঘ্রই হয়ে যেতে পারে বলেই আশা করা যাচ্ছে।

Click here to Read More
Previous Article
অফিসারদের রাজনৈতিক ক্যাডার না হওয়ার কড়া নির্দেশ
Next Article
ফর্ম ফিলাপ করেও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানালেন মুখ্যমন্ত্রী

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment