indiahood
indiahood

ঘরে বসে WhatsApp-এই মিলবে আয়ুষ্মান ভারতের পরিষেবা! AI চ্যাট বট আনল সরকার

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া। যা নিয়ে অসংখ্য প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের। এই কেন্দ্রীয় প্রকল্পের ফর্ম ফিলাপ করতে গিয়ে অনেকেই নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর তা সমাধানের জন্য সরকারি অফিসের সামনে দিতে হচ্ছে লাইন। মূলত সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতেই এবার বিশেষ AI চ্যাটবট আয়ুষ্মান সারথী চালু করল কেন্দ্রীয় সরকার। এই চ্যাটবট থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের যাবতীয় পরিষেবা পেতে পারেন আপনি। শুধু তাই নয়, এই প্রকল্প সংক্রান্ত যেকোনও প্রশ্নের উত্তর দেবে এই AI বট।

ঘরে বসেই মিলবে আয়ুষ্মান ভারতের পরিষেবা!

সরকারি স্বাস্থ্য পরিষেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে Whatsapp এর মাধ্যমেই ঘরে বসে আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত যাবতীয় পরিষেবা পেতে পারেন ব্যবহারকারী। এই কাজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত নতুন চ্যাট বট আয়ুষ্মান সারথী চালু রয়েছে।

কেন্দ্রের এই বিশেষ উদ্যোগের ফলে এবার থেকে Whatsapp এর মাধ্যমে নির্দিষ্ট নম্বর 72908 23838 এ মেসেজ পাঠিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারী। এখানেই শেষ নয়, এই চ্যাট বটের মাধ্যমেই প্রয়োজনের ভিত্তিতে পরিষেবা পেতে পারেন আপনি। একই সাথে এই বটই বলে দেবে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য কিনা। যোগ্য হয়ে থাকলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেবে চ্যাট বট। প্রয়োজন হলে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড পর্যন্ত করা যাবে।

অবশ্যই পড়ুন: এবার পাকিস্তানে বিমান হামলা চালাল আফগানিস্তান, বদলা নিচ্ছে তালিবানরা

আয়ুষ্মান সারথী চ্যাট বটের মাধ্যমে একজন ব্যক্তি চাইলে ইকেওয়াইসি সম্পূর্ণ করা থেকে শুরু করে আবেদনের স্ট্যাটাস চেক করা অভিযোগ জানানো, এই প্রকল্পের আওতায় কোন কোন হাসপাতাল রয়েছে সেসব তথ্যই পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এই চ্যাট বট প্রতিদিন 24 ঘন্টা চালু থাকবে। এর ফলে যেকোনও সময় আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে সমাধান পেতে পারেন আপনি। বিশেষ করে গ্রাম বা মফস্বলে বসবাসকারী মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের এই চ্যাট বট অত্যন্ত উপযোগী হতে চলেছে।

Click here to Read More
Previous Article
উত্তরবঙ্গে হোমস্টেতে রুম বৃদ্ধি থেকে নতুন ‘বন্ধু’ অ্যাপ, পাহাড় প্রেমীদের জন্য দারুণ খবর
Next Article
চিকিৎসক দিবসে বড় উপহার মুখ্যমন্ত্রীর, বদলে গেল বিধাননগর হাসপাতালের নাম

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment