indiahood
indiahood

উত্তরবঙ্গে হোমস্টেতে রুম বৃদ্ধি থেকে নতুন ‘বন্ধু’ অ্যাপ, পাহাড় প্রেমীদের জন্য দারুণ খবর

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার বদল হতেই এবার উত্তরবঙ্গে (North Bengal) পর্যটন শিল্পে আসতে চলেছে নয়া পরিবর্তন। পর্যটকদের জন্য নিয়ে আসা হচ্ছে রাজ্য সরকারের (Government Of West Bengal) পরিচালিত ‘বন্ধু’ অ্যাপ। মূলত ঘুরতে গিয়ে প্রতারণা থেকে বাঁচাতে বিশেষ এই অ্যাপ নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ওয়েবসাইটে আকর্ষণীয় অফারের প্রলোভন দেখিয়ে বহু পর্যটকের (Tourist) কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। এবার তাই সেই অসাধু চক্র ভাঙতেই নড়ে চড়ে বসল প্রশাসন।

পর্যটকদের জন্য নয়া অ্যাপ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। সেখানেই পর্যটন ব্যবস্থা নিয়ে একাধিক আলোচনা করা হয়। পর্যটনমন্ত্রী জানান সরকার এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে শুধুমাত্র সরকার-অনুমোদিত এবং নির্ভরযোগ্য হোটেল, হোম-স্টে, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি ও পরিবহণ পরিষেবার তালিকা থাকবে। আর সেই অ্যাপটার নাম হবে ‘ বন্ধু’। এর ফলে পর্যটকরা একদিকে যেমন নিশ্চিন্তে বুকিং করতে পারবেন ঠিক তেমনই আবার প্রতারণার ঝুঁকিও অনেকটাই কমবে।

উত্তরবঙ্গ পর্যটনে নয়া উদ্যোগ

জানা গিয়েছে, এতদিন যেখানে সরকারি নিয়ম অনুযায়ী একটি হোমস্টেতে সর্বোচ্চ ৬টি রুমের অনুমতি পাওয়া যেত। এখন সেই নিয়ম বদলাতে চলেছে। পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদা ও মালিকদের বাণিজ্যিক সুবিধার কথা মাথায় রেখে সেই সংখ্যা বাড়িয়ে ৮টি করা হচ্ছে। থাকবে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন, যাতে প্রতিটি হোমস্টে অত্যন্ত দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে পর্যটকদের সঙ্গে ডিল করে। এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না থাকে। আসলে এর আগে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে, পর্যটকরা অগ্রিম বুকিং করেও গাড়ি বা হোটেল পান না, কিংবা মাঝরাস্তায় পর্যটকদের ফেলে গাড়ি চলে যায়, তাই এবার সেই সব সমস্যা দূর করতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের আগে মধ্য কলকাতায় জারি ১৬৩ ধারা, হাইকোর্টে যাবে তৃণমূল

কী বলছেন পর্যটন মন্ত্রী?

নতুন অ্যাপ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের ‘নিধি’ পোর্টাল কিংবা রাজ্য পর্যটন দপ্তরের খাতায় নথিভুক্ত সকল হোটেল, হোমস্টে বা ট্যুর অপারেটরদের নাম ও পরিষেবাই কেবলমাত্র এই অ্যাপে স্থান পাবে। এছাড়াও এই অ্যাপে পর্যটকদের প্রতি দপ্তরের বিশেষ বার্তাও প্রদান করবে, এবং ভবিষ্যতে যাতে কোনো অসাধু চক্রের ফাঁদে না পরে সেদিকেই নজর রাখা হবে। অর্থাৎ এই অ্যাপটি পর্যটকদের জন্য প্রকৃত অর্থেই এক ‘বন্ধু’ বা গাইড হিসেবে কাজ করবে।”

Click here to Read More
Previous Article
মাসের শুরুতেই সোনা, রুপোর দামে আমূল বদল!
Next Article
ঘরে বসে WhatsApp-এই মিলবে আয়ুষ্মান ভারতের পরিষেবা! AI চ্যাট বট আনল সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment