indiahood
indiahood

হকি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার, পাকিস্তানের বিরুদ্ধে জিততে না পারলে স্বপ্ন শেষ ভারতের

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 হকি বিশ্বকাপের (2026 Hockey World Cup) দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মঞ্চ দখল করেছিল ভারত (India)। খেলা চলাকালীন দাপট দেখিয়ে একটা সময় ম্যাচের রাশ নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন স্বদেশীরা। 2-1 ব্যবধানে এগিয়েও গিয়েছিল ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের উপর চাপ বাড়িয়ে একটু একটু করে এগোচ্ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলে যায় গোটা ছবিটা। পরপর তিনটি গোল করে ভারতের ঘুরে দাঁড়ানোর আশা একেবারে মাটিতে মিশিয়ে দেয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত এ দিনের পুল ডির ম্যাচে 4-2 ব্যবধানে জয় হাসিল করে ইংল্যান্ড।

গতকাল, ম্যাচ শুরু হলেই দুর্দান্ত ছন্দেছিলেন ভারতের হরমনপ্রীত সিং। সপ্তম মিনিটেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হয় ভারতের। এদিকে ম্যাচের 14 মিনিটের মাথায় ভারতীয় রক্ষণভাগকে অপ্রস্তুত করে প্রথম গোল হাসিল করে ইংল্যান্ড। তাতেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ বাহিনী। তবে দ্বিতীয় কোয়ার্টার এর শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে গোল করেন হরমনপ্রীত। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে এগিয়ে যায় ভারত। গোল আসে দিলপ্রীত সিংয়ের হাত ধরেও। 

এ পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়েছিল ভারত। তবে সেই ধাক্কা সহ্য করতে পারেনি ইংল্যান্ড। এরপরই ভারতীয় রক্ষণভাগকে বোকা বানিয়ে পরপর তিনটি গোল করে সকলকে চমকে দেয় ইংল্যান্ড দল। আর সেটাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল। গতকাল শেষ পর্যন্ত চেষ্টা করেও হারতে হয়েছে ভারতীয় বাহিনীকে। আর এই পরাজয়ের পর এক ম্যাচে জয় এবং এক ম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জিতে তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তায় আড়ালে চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান!

জিততেই হবে পাকিস্তানের বিরুদ্ধে

বলাই বাহুল্য, হকি বিশ্বকাপে এবার শেষ পুল ম্যাচটি ১৯ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। সবচেয়ে বড় কথা, সেমিফাইনালের লড়াইয়েটিকে থাকতে হলে পাক বাহিনীর বিরুদ্ধে এই ম্যাচ যেকোনও প্রকারে জিততে হবে জাতীয় দলের ছেলেদের। আর সেটা হলে তবেই সেমিফাইনালের জন্য নিজেদের লড়াই এ বাঁচিয়ে রাখতে পারবে তাঁরা। কাজেই, হকি বিশ্বকাপে ভারতের ভাগ্য এখন পাকিস্তান ম্যাচ বা পাকিস্তানের হাতে! বলে রাখি, দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট এক।

Click here to Read More
Previous Article
'কমিউনিস্টরাই আরশোলা-ছারপোকা তৈরি করে দুনিয়ায় উৎপাত চালায়'!
Next Article
বছরভর দামি রিচার্জের ঝঞ্ঝাট শেষ, ফের ৩০০ টাকায় লঞ্চ হল Jio প্রাইম

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment