indiahood
indiahood

কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

1 hour ago

 জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর 'চিতাভস্ম' ভারতে ফিরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর একমাত্র কন্যা অনিতা বসু পাফ। দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় ধরে সেখানে রাখা ওই চিতাভস্ম দেশে ফিরিয়ে এনে সসম্মানে শেষকৃত্য সম্পন্ন করার আবেদন জানিয়েছেন তিনি।

এই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করে নোটিস জারি করেছে। মামলাকারীর আইনজীবী প্রবীণ অ্যাডভোকেট অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান, নেতাজির চিতাভস্ম দেশে ফেরাতে কেন্দ্র দীর্ঘদিন ধরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে, ফলে একমাত্র প্রত্যক্ষ আইনি উত্তরাধিকারী হিসেবে অনিতা দেবী এই পদক্ষেপ নিয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালত।