indiahood
indiahood

‘বন্দে মাতরম বিল’-এ সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!

1 hour ago

ঐতিহাসিক ‘বন্দে মাতরম বিল’-এ সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির অনুমোদনের পর এবার দেশজুড়ে এটি আইন হিসেবে কার্যকর হতে চলেছে। জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষা ও যেকোনো ধরনের অবমাননা রোধ করতেই এই নতুন আইন আনা হয়েছে।

প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, এই আইনের নিয়ম লঙ্ঘন বা জাতীয় গানের প্রতি কোনোভাবে অনাদর ও অপমান প্রদর্শন করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় শাস্তিতেই দণ্ডিত হতে হবে। জাতীয় প্রতীকের পাশাপাশি জাতীয় গানের সম্মান অক্ষুণ্ণ রাখতে এই কঠোর আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।