indiahood
indiahood

কখনও মেলেনি এত বড় মাছ! রাজা ইলিশ উঠল জালে, ওজন ও দাম শুনে ভিরমি খাবেন

1 day ago

অনন্যা সরকার, কলকাতা: এবছর বর্ষায় শুরুতে সেভাবে ইলিশের (Ilish) দেখা মিলছিল না। তবে আবহাওয়ার পরিবর্তন অবশেষে হাসি ফুটিয়েছে মৎস্যজীবী ও ইলিশপ্রেমী বাঙালির মুখে। গত কয়েক সপ্তাহে টন টন রূপোলি শস্য উঠেছে দিঘার মোহনায়। তারমধ্যে ছোট বড় বিভিন্ন আকারেরই মাছ রয়েছে। ওজনের ওপর নির্ভর করে দাম ঠিক হচ্ছে। তবে বড় সাইজের ইলিশের চাহিদা সবসময়ই বেশি থাকে। অনেকসময় বিশাল আকারের ‘রাজা ইলিশের’ নিলাম পর্যন্ত হয়। তেমনই একটি প্রকাণ্ড মাছ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলদেশের ভোলার মনপুরায় মেঘনা নদীতে মৎস্যজীবীর জালে ধরা দিয়েছে। জানা গিয়েছে মাছটির ওজন প্রায় ২ কেজি, ৯,০০০ বাংলাদেশী টাকায় (ভারতীয় মুদ্রায় ৭১০০ টাকা) বিক্রি হয়েছে মাছটি। 

মেঘনা নদীতে ধরা পড়ল রাজা ইলিশ

বৃহস্পতি ভোলার মনপুরায় মেঘনা নদীতে ট্রলার নিয়ে মাছ ধরতে যান শরীফ মাঝি নামের এক মৎস্যজীবী। তার জালেই ধরা পড়েছে ওই বিশালাকার ইলিশটি। প্রায় দু’কেজি ওজনের এই রাজা ইলিশটি পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত শরীফ মাঝি। মেঘনা নদীতে সাধারণত এতবড় মাছ সচরাচর পাওয়া যায় না, তাই তাঁর জালে যে এতবড় একটি মাছ ধরা দেবে তিনি আশাই করতে পারেননি। 

আরও পড়ুন: বাংলার এই নদীর ইলিশ টেক্কা দেয় পদ্মার ইলিশকেও! কোথায় মেলে জগদ্বিখ্যাত রুপোলী শস্য?

মাছটিকে তোলার পর বিক্রির জন্য উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটের অনি চৌধুরীর আড়তে নিয়ে আসা হয়। সেখান এই বিশালাকার ইলিশটির দর ওঠে ৯ হাজার টাকা। আনন্দিত শরীফ মাঝি জানান, নদীতে এতবড় ইলিশের দেখা খুব একটা মেলে না। বিশাল এই মাছটিকে ভালো দামে বিক্রি করতে পেরে তারা খুবই খুশি বলে জানান তিনি। 

আরও পড়ুন: দায়ী একটি চেয়ার! ৩৮ মিনিট স্টেশনে ঠায় দাঁড়িয়ে রইল ট্রেন

এদিকে, রামনেওয়াজ মৎস্যঘাটের আড়তদার অনি চৌধুরী জানিয়েছেন, বর্তমানে মেঘনায় এতবড় ইলিশের দেখা পাওয়াটা মৎস্যজীবীদের জন্য ভাগ্যের ব্যাপার। সাধারণত এত বড় ইলিশ বাজারে আসে না। এছাড়াও অন্যান্য স্থানীয় মৎস্যশিকারীরা জানাচ্ছেন, মেঘনার জলে যখন দৈবাৎ এমন বড় মাছ ধরা পড়ে, তখন তাদের মধ্যে কাজের উৎসাহ দ্বিগুন বেড়ে যায়। ভালো দাম পাওয়ায় সংসারের অভাব অনটনগুলোও কিছুটা মেটে।

Click here to Read More
Previous Article
জেলাশাসকদের হাতেই দেওয়া হল নাগরিকত্ব প্রদানের ক্ষমতা, বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের
Next Article
টুলু মণ্ডলের রক্ষাকবচের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment