indiahood
indiahood

কোনও শর্ত নেই, এই ব্যক্তিরা এমনিই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষণা করা হয়েছিল আগেই। রবিবার সেই মতোই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা ইভেন্টের মাধ্যমে বাংলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana)পরিষেবা (5 Lakh Free Treatment Scheme)। অনলাইন মাধ্যমেই ডাউনলোড করা যাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডও! তবে রাজ্যের যে সমস্ত নাগরিকরা কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পে আবেদন কীভাবে, আবেদনের যোগ্যতা কী সবটাই ধাপে ধাপে ঘোষণা করবে নবান্ন। তবে শোনা যাচ্ছে, রাজ্যের একাংশের বাসিন্দারা কোনও রকম শর্ত ছাড়াই এই প্রকল্পের সুবিধা পাবেন।

কোনও রকম শর্ত ছাড়াই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন এরা

পূর্বতন সরকারের আমলে রাজ্যে চালু করা হয়েছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। মূলত কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার দিক থেকে মুখ ফিরিয়ে রেখে এই প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের একটা বড় অংশের মানুষ। তবে বাংলায় পালাবদলের পরেই রাজ্যকে (Government Of West Bengal) কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কেন্দ্রীয় সরকারের সাথে বিশেষ চুক্তি করেই এই প্রকল্পে রাজ্যবাসীকে যুক্ত করা হচ্ছে। এদিকে সরকারি ঘোষণার পর ইতিমধ্যেই এই বিশেষ প্রকল্পে আবেদন করে ফেলেছেন অনেকেই। অনেকেরই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন এখনও বাকি। তবে নির্দিষ্ট সংখ্যার পর যাঁরা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন তাঁদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের মতোই সেই প্রকল্পেও 5 লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে।

আরও পড়ুন: ঝিরিঝিরি বৃষ্টি কাটিয়ে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে সতর্কতা, আজকের আবহাওয়া

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের মতোই রাজ্য তথা রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যগুলিতেও যাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায় সেই ব্যবস্থাই করছে সরকার। তবে সরকারের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে সত্তরোর্ধদের ক্ষেত্রে কোনও রকম শর্ত থাকছে না। অর্থাৎ কোনও রকম যোগ্যতা বিচার না করেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে 70 বছরের বেশি বয়সীদের।

Click here to Read More
Previous Article
ঝিরিঝিরি বৃষ্টি কাটিয়ে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে সতর্কতা, আজকের আবহাওয়া
Next Article
এভাবে আর তোলা যাবে না রেশন, নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment