indiahood
indiahood

ঝিরিঝিরি বৃষ্টি কাটিয়ে খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে সতর্কতা, আজকের আবহাওয়া

2 hours ago

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরে সত্যিই তৈরি হলো নিম্নচাপ অঞ্চল। আর এই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। এক কথায় বাংলা জুড়ে উথাল পাথাল বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করেছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে বলে খবর। নিম্নচাপের প্রভাবে আজ সোমবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। আপাতত কয়েকদিন বৃষ্টি কোনওরকম বিরাম থাকবে না বলে আবহাওয়া অফিস সূত্রে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আর সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং বাঁকুড়া জেলায়। এরপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া,কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এর পাশাপাশি পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া সহ বাদবাকি জেলায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

উল্লেখযোগ্য আবহাওয়া পরিস্থিতি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশার উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬.৭ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর-পূর্ব দিকে দক্ষিণ-পশ্চিম দিকে সরে রয়েছে।সিস্টেমটি আগামী কয়েক ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও সুস্পষ্ট/শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সোমবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট থাকবে বাকি জেলাগুলিতে।

আরও পড়ুনঃ জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের নিয়মে আরও কড়াকড়ি, সময় পার করলেই সমস্যা

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ধারাবাহিকতা থাকবে।  পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এবং আলিপুরদুয়ার জেলায়।

Click here to Read More
Previous Article
এসি বাসে করে বারাসত থেকে দিঘা, জানুন সময়সূচি ও রুট
Next Article
কোনও শর্ত নেই, এই ব্যক্তিরা এমনিই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment