indiahood
indiahood

ক্যান্সারে হারান প্রিয়জনকে, নিট পরীক্ষায় প্রথম হয়ে অঙ্কোলজিস্ট হওয়ার স্বপ্ন আরিয়ানের

3 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: ছোট বেলায় চোখের সামনে দেখেছিলেন কীভাবে ক্যান্সার কেড়ে নিয়েছিল ঠাকুমার প্রাণ। শৈশবের সেই শোক বদলে যায় এক অপার জেদে। ক্লাস থ্রিয়ের ছাত্র তখন প্রতিজ্ঞা করে বড় হয়ে ডাক্তার হবে। সারিয়ে তুলবে হাজার হাজার ক্যান্সার রোগীকে, যাতে আর কোনও পরিবারকে প্রিয়জন হারানোর যন্ত্রণা ভোগ করতে না হয়। সেই প্রতিজ্ঞাই আজ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শীর্ষে, তার স্বপ্নের অনেক কাছাকাছি। নিট ইউজি ২০২৬-এ (NEET UG 2026) মোট ৭২০-এর মধ্যে ৭১৫ নম্বর পেয়ে  সর্বভারতীয় স্থানে প্রথম র‍্যাঙ্ক অর্জন করে নিয়েছেন লুধিয়ানার ১৭ বছরের আরিয়ান গুপ্ত (NEET 2026 AIR 1)। অঙ্কোলজিস্ট হওয়ার জন্য শুরু করেছেন পড়াশোনা। 

শৈশবের বেদনময় অভিজ্ঞতা ঘুরিয়ে দিল জীবনের মোড় 

আরিয়ান গুপ্ত ছোটবেলায় ঠাকুমাকে খুব কাছ থেকে ক্যান্সারের যন্ত্রণা ভোগ করতে দেখেছেন। রোগের সাথে দীর্ঘ লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাঁকে। ঠাকুমাকে হারানোর সেই আঘাত মনে গভীর দাগ কেটেছিল আরিয়ানের। ছোট্ট ছেলেটা সেই সময়ই ঠিক করে সে বড় হয়ে অঙ্কোলজিস্ট হবে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় নিজের প্রাণ নিয়োজিত করবে। ডাক্তার হওয়ার লক্ষ্যে স্থির থেকে বছরের পর বছর ধরে পরিশ্রম করে গেছেন আরিয়ান। অবশেষে এবছর নিট পরীক্ষায় এই সাফল্য তাঁকে তার সংকল্পের দিকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। 

আরও পড়ুন: শ্লীলতাহানি করত শ্বশুর, গোপনাঙ্গে ব্লেড চালাল পুত্রবধূ! দেখুন ভিডিও

২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে সারাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হওয়ায় বাতিল হয়ে যায় পরীক্ষা। অন্যান্যদের মতো হতাশ হয়ে পড়েন আরিয়ানও। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে একবার পরীক্ষা দেওয়ার পর, সে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার ঘটনা মেনে নেওয়া সহজ নয়। আবার পরীক্ষায় বসতে হবে ভেবে দুশ্চিন্তা তো হয়েছিল, তবে হতাশায় ডুবে যাননি আরিয়ান। বরং নতুন করে পরীক্ষা দেওয়াকে একটা নতুন সুযোগ ভেবে আবার প্রস্তুতি নেওয়া শুরু করেন।  প্রথম পরীক্ষায় কোথায় কোথায় কি ভুল হয়েছিল সেগুলো বিশ্লেষণ করে পুনরায় পরীক্ষায় বসেন। তার এই মানসিক জোর এবং আত্মবিশ্বাস তাকে আজ দেশের সেরা করে তুলেছে। 

আরও পড়ুন: বিদেশে যাবে পণ্য! চালু হল কলকাতা থেকে নেপাল বিশেষ ট্রেন

নিটের রি-এক্সামে ৭২০ পূর্ণমানের মধ্যে ৭১৫ নম্বর পেয়েছে আরিয়ান। এই সাফল্যকে শুধু মেধার নিরিখে দেখলে হবে না, কঠিন পরিস্থিতির মধ্যে লক্ষ্য স্থির রাখার যে দৃঢ় প্রতিজ্ঞা, তারও ফল। এই সাফল্যের প্রসঙ্গে এবছর নিট পরীক্ষায় প্রথম স্থানাধিকারী আরিয়ান গুপ্ত জানিয়েছেন, পরীক্ষার এই ফলাফল তার কাছে একটা নতুন পথের সূচনা মাত্র। চিকিৎসক হবার স্বপ্নের সাথে তার ব্যক্তিগত জীবনের সংকল্পও জুড়ে রয়েছে। তাই আগামী দিনে অঙ্কোলজিস্ট হয়ে বহু ক্যান্সার রোগীর প্রাণ রক্ষা করতে চান তিনি। 

Click here to Read More
Previous Article
“ওরা ফিরলে ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব” ‘বেইমানদের’ চ্যালেঞ্জ অভিষেকের
Next Article
ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ধুলোয় মিশিয়ে দেওয়ার অপেক্ষায় আর্জেন্টিনা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment