indiahood
indiahood

“ওরা ফিরলে ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব” ‘বেইমানদের’ চ্যালেঞ্জ অভিষেকের

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মানেই একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মানুষ! এমনটাই বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরের নেতারা। ভাইপোকে সরালে আবার ফিরে আসবেন বলেও দাবি করেছেন কেউ কেউ। কারও বক্তব্য, তৃণমূল দলটা (Trinamool Congress) শেষ হয়েছে একমাত্র অভিষেকের জন্যই। বিদ্রোহী তো আছেই বরং কালীঘাট তৃণমূলের কয়েকজনের কাছেও ব্যাপক সমালোচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এমতাবস্থায়, এবার তাঁর সমালোচক বলা ভাল, মমতার দলত্যাগীদের একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “ওরা ফিরলে সমস্ত পদ থেকে ইস্তফা দেব!”

বিদ্রোহীদের বিরাট চ্যালেঞ্জ অভিষেকের

সামনেই একুশে জুলাই। কলকাতা হাইকোর্টের বেধে দেওয়া শর্ত মেনে এ বছর বিশেষ সমাবেশ করবে কালীঘাট তৃণমূল। এদিন শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন মমতারা। আর তার ঠিক আগেই শনিবার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্রোহীদের সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ক্যামেরার মুখোমুখি হয়ে অভিষেক জানালেন, “যদি ওদের মধ্যে কেউ ফিরে আসে, আমি 1 ঘণ্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন কেউ ফিরবে না।” এদিন ঋত শিবিরের একজনেরও নাম না করে তুমুল সমালোচনা করলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বিজেপিকেও চ্যালেঞ্জ করলেন অভিষেক।

এদিন আমতলায় অভিষেকের পার্টি অফিসে চালানো হয়েছে বুলডোজার। সে প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “পার্টি অফিসটা মন্দিরের মতো। জায়গা কিনে তবেই ওখানে পার্টি অফিস তৈরি করা হয়েছে। সমস্ত কাগজপত্র আছে। সেগুলো আগে কলকাতা হাইকোর্টে জমা দেব। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাব। এটার শেষ দেখে ছাড়বো।”

অবশ্যই পড়ুন: বেআইনি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনের আগে মুখে বলি না ফুটলেও নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরই বহু পরিচিত নেতার মুখে শোনা গিয়েছে অভিষেকের সমালোচনা। কারও কারও দাবি, দলের এমন বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের চোখ দিয়ে দেখতেন। ঋতব্রত শিবিরেও অভাব নেই অভিষেকের সমালোচকের।

Click here to Read More
Previous Article
রাজনীতি ভুলে এবার বিগ বস বাংলায় সায়ন্তিকা? জোর জল্পনা টলিপাড়ায়
Next Article
ক্যান্সারে হারান প্রিয়জনকে, নিট পরীক্ষায় প্রথম হয়ে অঙ্কোলজিস্ট হওয়ার স্বপ্ন আরিয়ানের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment