indiahood
indiahood

মিলেছে ২৮৩৫% রিটার্ন, ফ্রিতে পাওয়া যাচ্ছে সেই জনপ্রিয় শেয়ার

22 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারে (Stock Market) বড় খবর! ফের জনপ্রিয় সংস্থা জিটিভি ইঞ্জিনিয়ারিং বিনিয়োগকারীদের বোনাস শেয়ার (Bonus Share) দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এবার প্রতিটি শেয়ারের সাথে দুটি করে শেয়ার মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। এর অর্থ, একটির দামে মিলবে দুখানা শেয়ার। উল্লেখযোগ্য বিষয়, এই সংস্থাটি বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে। মূলত সে কারণেই নতুন করে এই সংস্থার শেয়ারে ভরসা রাখছেন বিশেষজ্ঞরা।

কবে বোনাস শেয়ার দেবে সংস্থাটি?

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং করার সময় কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে প্রতি শেয়ারে দুটি করে বোনাস শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দেবে। তবে ঠিক কবে ফ্রিতে এই শেয়ার দেওয়া হবে সেই রেকর্ড ডেট জানায়নি সংস্থাটি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সে কথা ঘোষণা করবে তারা। তবে সংস্থার রেকর্ড ডেটের আগে এর শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে বিনিয়োগকারীদের।

স্টকটির পারফরমেন্স

প্রথমেই বলে রাখি, এই কোম্পানিটি গত বছর তাদের শেয়ার স্প্লিট করার সাথে সাথে বিনিয়োগকারীদের বোনাস শেয়ারও দিয়েছিল। সে বছরও প্রত্যেকটি শেয়ারের সাথে দুটি করে বোনাস শেয়ার দেয় জিটিভি। বলে রাখা প্রয়োজন, বিগত বছরগুলিতে এই সংস্থার শেয়ার থেকে ভাল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আজ অর্থাৎ শুক্রবার সংস্থাটির শেয়ারের দাম 2.55 শতাংশ বেড়ে 70.45 টাকায় লেনদেন করলেও গত ছয় মাসে এই সংস্থার শেয়ার থেকে  20 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: জানেন কেন মা মনসার এক চোখ অন্ধ হয়েছিল?

তবে যদি এক বছরের হিসাব করা যায় সে ক্ষেত্রে এই সংস্থার শেয়ারের দাম 3.21 শতাংশ কমেছে। তবে দু বছরে এই কোম্পানির শেয়ার থেকে রিটার্ন এসেছে 130 শতাংশ। যেখানে তিন বছরে এই কোম্পানির শেয়ার 207 শতাংশ এবং মোট পাঁচ বছরের মধ্যে এই সংস্থার শেয়ার 2835 শতাংশ রিটার্ন প্রদান করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও এই সংস্থার শেয়ার থেকে ভাল পরিমাণ অর্থ আয় করা যাবে!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
আজকের সেরা ১০ খবর (১৫ আগস্ট)
Next Article
ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment