indiahood
indiahood

ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত

2 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতায় খেলতে আসছে ব্রাজিল দল (Brazil)। প্রতিপক্ষ খোদ ভারত (India)। শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল এবং পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর সেই প্রীতি ম্যাচকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বড় আত্ম বলিদান দিল ভারতীয় ফুটবল ফেডারেশন! AIFF এর তরফে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা বা FIFA কে জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়ান কাপে ভারতের পক্ষে খেলাটা সম্ভব নয়। ব্রাজিলের ম্যাচটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। আর ঠিক সেই কারণেই এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল টিম ইন্ডিয়া।

ব্রাজিলের জন্য বড় আত্মত্যাগ ভারতের!

আগামী, 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান কাপ। এবারের এশিয়ান কাপ আয়োজন করছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মালেশিয়া। আর এই তিন দলের সাথেই একই গ্রুপে ছিল ভারত। প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের দলগুলি ডিভিশন ওয়ান ফাইনাল খেলবে। মজার বিষয়, ওই একই দিনে যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। আর সেই ম্যাচকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

ESPN এর রিপোর্ট অনুযায়ী, নেইমারের দেশকে গুরুত্ব দিয়ে এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিল ভারত। তবে তাতে রাজি হয়নি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। যার কারণেই শেষ পর্যন্ত মতের অমিল থাকায় এশিয়ান কাপ থেকেই দল প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ নিয়ে ফিফার সাথে কথা বলার সময় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ জানিয়েছেন, “আমরা যেহেতু ব্রাজিল ম্যাচ এবং এশিয়ান কাপ দুটো একসাথে খেলতে পারব না। তাই দল প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অবশ্যই পড়ুন: বাড়িতে তিনটে রুম থাকলেও এই মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনা, নয়া ঘোষণা সরকারের

উল্লেখ্য, অনেক আগেই জানা গিয়েছিল, ভারতে খেলতে আসছে ব্রাজিল দল। তবে প্রথম পর্বে সাম্বার দেশের প্রতিপক্ষ কে হবে তা জানা যাচ্ছিল না। তবে পরবর্তীতে খবর আসে, ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে চায় পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি। সেই মতোই, আগামী 3 অক্টোবর এই দুই দলের সম্মুখ সমর দেখবেন শহরের ফুটবল ভক্তরা।

Click here to Read More
Previous Article
মিলেছে ২৮৩৫% রিটার্ন, ফ্রিতে পাওয়া যাচ্ছে সেই জনপ্রিয় শেয়ার
Next Article
পাকিস্তানের ৮০% কৃষি জমি সিন্ধুর জলের উপর নির্ভরশীল

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment