indiahood
indiahood

মমতার গাড়িতে কাদা-পাথর ছুঁড়েছিল তৃণমূল কর্মীই? প্রমাণ দিয়ে দাবি অর্জুন সিং-র

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাদা এবং পাথর ছুঁড়েছে তৃণমূলের লোকেরাই! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। গতকাল, রবিবার, হালিশহরে (Halisahar) নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকরা নাকি সেখানে তাঁকে হেনস্থা করে। গাড়িতে কাঁদা এবং পাথর ছোড়ার অভিযোগ ওঠে। কিন্তু এবার সেই অভিযোগের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর ছবি ফাঁস করলেন অর্জুন সিং।

বিস্ফোরক তথ্য ফাঁস অর্জুন সিং-এর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ সোমবার, রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছিল এক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা এবং পাথর ছুঁড়ছিল, এবং তাঁরই আরও দুটি ছবি দেখানো হয়েছে যেখানে তাঁকে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর সঙ্গে দেখা গিয়েছে। অর্জুন সিং এই ছবি গুলির সঙ্গে পোস্টে লিখেছেন যে, ”হালিশহরে গতকাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা ছুঁড়েছে যে ব্যক্তি, তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মী। এখন প্রশ্ন তৃণমূল কি নিজেদের লোক দিয়ে কাদা ছুঁড়ে বিজেপিকে অপমান করার চেষ্টা করেছে, নাকি দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটি?

মমতাকে লক্ষ্য করে উঠেছিল চোর চোর স্লোগান

গত শুক্রবার, হালিশহর থানার লকআপে এক তৃণমূলকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। ওই তৃণমূল কর্মীর নাম বিরজু কেওত। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু পুলিশের অধীনে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপরেই শুরু হয় ভয়ংকর বিক্ষোভ। গতকাল, রবিবার, সেই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে ঢুকতেই প্রবল বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল। মমতার গাড়ি লক্ষ্য করে কাদা জুতো ছুঁড়তে দেখা গিয়েছিল। এমনকি পিছন থেকে ‘চোর, চোর’ স্লোগান তোলেন এলাকার বাসিন্দাদের একাংশ। যা নিয়ে তীব্র সমালোচনা করেছেন একাংশ।

আরও পড়ুন: কোন আইনে মসজিদে লাউডস্পিকার সরানোর নির্দেশ? হাইকোর্টে চ্যালেঞ্জ কল্যাণের

অর্জুন সিং এর এই অভিযোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তীব্র ধিক্কার জানাচ্ছেন সকলে। এমনকি আজ নিহত কর্মীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা নিয়ে তিনি বলেন, “পুলিশ নিরাপত্তা দিয়েছে এবং কোনো বিজেপি পতাকা বা পরিচিত নেতা সেখানে ছিলেন না। এটি জনগণের ক্ষোভের প্রকাশ।”

Click here to Read More
Previous Article
আজই ফাইনাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী
Next Article
৫০ বছর পর স্বাধীনতা দিবসে বেতার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment