indiahood
indiahood

আজই ফাইনাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের টাকা দেওয়া হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে ভেরিফিকেশন করা হবে মহিলাদের তথ্য। প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পায়নি, এই অভিযোগে তোলপাড় রাজ্যের রাজনীতি। এমনকি অনেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের বৈঠক থেকে গুজব না ছড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে আজ অর্থাৎ ১০ তারিখ করা হবে বড় ঘোষণা।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ১০ আগস্ট অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। আর এটি হবে সম্পূর্ণ নতুন তালিকা। সেই তালিকা অনুযায়ী জানা যাবে, কোন কোন মহিলা ১৭ তারিখের পর অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাবে। এমনকি তিনি জানিয়েছিলেন, “কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য বিবেচিত হবেন, সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ অর্থাৎ সোমবার বলে দেব।”

যদিও এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ কিছু ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এমনকি মুখ্যমন্ত্রী সতর্ক করে আগের দিন জানিয়েছিলেন, “আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন বা রিল তৈরি করছেন, নজর রাখছে। যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদেরকে চিহ্নিত করে আলাদা করা হচ্ছে। মিথ্যা তথ্য দিলেই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত করার মতো কোনও কারণ নেই।”

আরও পড়ুন: “মামলা রয়েছে বলেই…” অভিষেককে বিদেশ যাত্রায় অনুমতি দিয়ে বড় কথা বলল সুপ্রিম কোর্ট

এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন এবং অফলাইন দু’ভাবে আবেদন চলেছে। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য পুনরায় অনলাইনে তোলা হচ্ছে। পাশাপাশি চলছে ভেরিফিকেশনের কাজ। ১৭ তারিখের মধ্যে ভেরিফিকেশন করে প্রত্যেকের অ্যাকাউন্ট টাকা দেওয়া হবে।” যদিও প্রথমে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন করেই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে আজই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে বলেই জানানো হয়েছে। আর সেই তালিকা থেকে স্পষ্ট হবে, কারা কারা আদৌ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন।

Click here to Read More
Previous Article
ভারতীয় ফুটবল আগে, দেশের স্বার্থে একসাথে কাজ করতে সমস্যা নেই বিবিয়ানো-বাজারের!
Next Article
মমতার গাড়িতে কাদা-পাথর ছুঁড়েছিল তৃণমূল কর্মীই? প্রমাণ দিয়ে দাবি অর্জুন সিং-র

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment