indiahood
indiahood

নবান্নে বৈঠক হলেও কাটেনি সংশয়, এবার DA নিয়ে বড় পদক্ষেপ বাংলার শিক্ষকদের

2 months ago

সহেলি মিত্র, কলকাতাঃ নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর আশ্বাস, বিভিন্ন সংগঠনগুলির কথার পরেও চিড়ে যেন ভিজতে চাইছে না। বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) নিয়ে একটা ধোঁয়াশা যেন থেকেই যাচ্ছে। গত ১ জুন কর্মচারী সংগঠনগুলির সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি আশ্বাস দেন, শীঘ্রই সকলের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। তারপরেও নিশ্চিন্ত না হতে পেরে নতুন পদক্ষেপ নিলেন সরকারি কর্মীরা। চিঠি দিলেন মুখ্যসচিবের কাছে।

বকেয়া DA নিয়ে এবার মুখ্যসচিবের দ্বারস্থ শিক্ষকরা

জানা গিয়েছে, বাংলার সরকারি শিক্ষকরা যাতে দ্রুত ডিএ প্রদান করা হয়, সেই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিবের কাছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে ক্ষোভের কারণও রয়েছে। তৃণমূল আমলে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এমনকি বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছিল পূর্ব সরকার। কিছু কর্মী বকেয়া ডিএ-র টাকা পেলেও শিক্ষকদের কপালে জুটেছিল হরি মটর। ফলে ক্রমেই ক্ষোভ বাড়ছে তাঁদের মধ্যে। তবে এখন সরকার বদলেছে। বহু কর্মী নতুন সরকারের অপর আস্থা দেখিয়ে বৈঠক করেছেন। কিন্তু শিক্ষকরা এখনও অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।

কী বলছে শিক্ষক মহল

বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক, তারপর নবান্নে আলোচনার পর সরকার কোনও ঘোষণা করবে বলে মনে করেছিলেন সকলে। কিন্তু সেগুরে বালি। কিছুই ঘোষণা হয়নি। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার মুখ্যসচিবের কাছে মহার্ঘ ভাতা প্রদানের আবেদন জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে যে ৬২ পাতার স্টেটাস রিপোর্ট দিয়েছে তা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। মুখ্যসচিবকে অনুরোধ করেছি দ্রুত এই কাজ শেষ হোক।’

আরও পড়ুনঃ চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ওয়েবসাইট, দেখুন ঠিকানা ও আবেদন পদ্ধতি

কেউ কেউ বলছেন, ‘বর্তমান শাসক যখন বিরোধী ছিল তখন মহার্ঘ ভাতা এবং পে-কমিশন নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্ত এখন তা নিয়ে আর কোনও কথা নেই। খুব স্বাভাবিক ভাবে কর্মচারী সমাজ হতাশ।’ উল্লেখ্য, একটি কর্মচারী ফোরাম জানিয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া পরিশোধ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করবে। সোমবার রাজ্য সচিবালয় অর্থাৎ নবান্নে শুভেন্দু অধিকারী এবং কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে বলে খবর। এখন দেখার সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

Click here to Read More
Previous Article
‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী, কী সুবিধা মিলবে?
Next Article
বদলে গেল ঐক্যশ্রী স্কলারশিপ, এখন কি আগের মতোই সুবিধা মিলবে?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment