indiahood
indiahood

‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী, কী সুবিধা মিলবে?

2 months ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ৯ মে বাংলায় নতুন সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। আর তাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে নির্বাচিত হওয়ার পর থেকেই একাধিক পদক্ষেপ নিচ্ছেন তিনি। গত ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস যা করতে পারেনি, তার অধিকাংশ কাজ তিনি এক মাসে করে দেখিয়েছেন। আজ নবান্ন থেকেই তিনি ‘আপনার সরকার আপনার পাশে’ (Apnar Sarkar Apnar Pashe) কর্মসূচির শুভ উদ্বোধন করলেন। কী সুবিধা পাবে এতে আমজনতা?

নবান্ন থেকে অনুমোদন ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ যে কোনও সমস্যা সরকারকে সরাসরি জানাতে পারবে। এমনকি তার জন্য হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি প্রকাশ করেছে সরকার। ‘আপনার সরকার আপনার পাশে’ এই পদক্ষেপের হেল্পলাইন নম্বরটি হল ৮২৮২০৮২৮২০, এবং সরাসরি asap@wb.gob.in ইমেলেও অভিযোগ জানানো যাবে। এমনকি প্রতি সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।

এদিকে এদিন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও কথা বলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, প্রথমে মনে হয়েছিল নতুন করে ফর্ম পূরণ করা লাগবে না। সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু যাচাই পর্বে দেখা যায় যে ভুরি ভুরি ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে। সেই কারণেই নতুন ফর্ম আনতে হয়েছে। এমনকি তিনি বলেছেন যে, আগেই ফর্ম দেওয়া শুরু হয়েছে। যারা পূরণ করে তাড়াতাড়ি জমা দিয়েছেন তাদের আজ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে।

আরও পড়ুন: নবান্নে বৈঠক হলেও কাটেনি সংশয়, এবার DA নিয়ে বড় পদক্ষেপ বাংলার শিক্ষকদের

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সংযোজন, নতুন ফর্ম এনেছি তার কারণ হল—এসআইআর-র পরে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তারাও আগের সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিতো। এমনকি অনেকে পুরুষও লক্ষ্মীর ভাণ্ডার পেত। সেই দুর্নীতি বন্ধ করার জন্যই আমাদের এই পদক্ষেপ। পাশাপাশি ‘আপনার সরকার আপনার পাশে’ এই কর্মসূচির সম্পূর্ণ রূপরেখা বিশ্লেষণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আশেপাশের যে কোনও সমস্যা সরাসরি এই হেল্পলাইন নম্বর বা ইমেইল আইডিতে জানালেই তা সমাধান করা হবে।

Click here to Read More
Previous Article
কথা রাখে বিজেপি, ২৮ লাখেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা ভাণ্ডার
Next Article
নবান্নে বৈঠক হলেও কাটেনি সংশয়, এবার DA নিয়ে বড় পদক্ষেপ বাংলার শিক্ষকদের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment