indiahood
indiahood

নবম-দশমের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট SSC-র

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটতে চলেছে অপেক্ষার প্রহর, দীর্ঘ আলাপ আলোচনার পর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ (Class 9 10 Teacher Document Verification) প্রক্রিয়ার জট কিছুটা কাটতে চলেছে। জানা গিয়েছে, নবম-দশম স্তরে বাকি থাকা তিনটি বিষয়ের নথি যাচাই শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে এই প্রক্রিয়া। কমিশনের তরফে জানানো হয়েছে, ৫টি আঞ্চলিক অফিসে নথি যাচাই চলবে। প্রায় ২০ হাজার প্রার্থীকে এই যাচাই করণের জন্য ডাকা হবে।

নথি যাচাইয়ের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র

স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC সূত্রে জানা গিয়েছে, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই মোট ৮টি বিষয়ের জন্য নথি যাচাই হয়ে গিয়েছিল। বাকি ছিল ইংরেজি, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান। এ বার সেই বিষয়গুলির নথি যাচাই হতে চলেছে। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার এসএসসির প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে আগামী ৩০ জুলাই থেকে নির্দিষ্ট তিনটি বিষয়ের যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে। তাই প্রার্থীদের নির্দিষ্ট দিনে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শংসাপত্রের আসল নথি নিয়ে উপস্থিত হতে হবে। তাই স্বাভাবিকভাবেই এই বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

নিয়োগ এবং বেতন প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

এদিকে নবম-দশমের নথি যাচাই নিয়ে এসএসসি যে বিজ্ঞপ্তি বা নির্দেশিকা দিয়েছে সেখানে নথি যাচাইয়ের কাজ ৩০ জুলাই থেকে শুরু হলেও অনেকের তারিখ পড়েছে সেপ্টেম্বরে। কিন্তু শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে ৩১ আগস্টের মধ্যে শূন্যপদে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে কীভাবে এই প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যাবে, তাই নিয়ে উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্যদের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তাহলে সেক্ষেত্রে ভেরিফিকেশন হওয়া শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার কী হবে। যদিও সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার

অন্যদিকে, শুধু নথি যাচাই নয়, দ্রুত চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার দাবি তুলেছেন প্রার্থীরা। যদিও এসএসসির সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, যে সাবজেক্টগুলিতে নিয়োগ প্রক্রিয়ার জন্য নথি যাচাই করা হবে, তাতে ইতিমধ্যেই নাকি অনেক ক্যান্ডিডেট রয়েছেন। শূন্যপদের সংখ্যাও বেশি। ফলে আইনি পরামর্শ নিয়েই এই তারিখগুলি জানানো হচ্ছে। বাকি বিষয়গুলিও আইনি পরামর্শ নিয়েই এগোনো হবে। এখন দেখার পরবর্তী পদক্ষেপ হিসেবে SSC কী পদক্ষেপ নেয়।

Click here to Read More
Previous Article
উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Next Article
ফের ভারতের উপর শুল্ক চাপাল ট্রাম্প! দাম বাড়ল কোন কোন পণ্যের? | USA Impose Another Tariff On India

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment