indiahood
indiahood

উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ ২৪ জুলাই, মহানায়ক উত্তমকুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকী (Uttam Kumar Death Anniversary)। চার দশক পেরিয়ে আজও বাঙালির কাছে তিনি এক ও অভিন্ন। তাঁর অভিনয় দক্ষতা এবং টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অসামান্য অবদান আজও সকলকে ভাবিয়ে তোলে। আর তাই আজ, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে প্রশাসন (Government Of West Bengal)। পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) প্রতি শ্রদ্ধা জানিয়ে সেপ্টেম্বরে তিনদিনব্যাপী জন্মশতবর্ষ পালনের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও নিলেন একাধিক পদক্ষেপ।

উত্তম কুমারকে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শুক্রবার, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ-সহ শিল্পমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ আরও অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উত্তম কুমারের নাতনি নবনীতা চট্টোপাধ্যায় ও শিল্প-সংস্কৃতি জগতের অনেকেই। এদিন শ্রদ্ধা নিবেদনের সঙ্গে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহানায়কের স্মৃতিতে একাধিক বড় ঘোষণা করলেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সংস্কৃতিক জগতের অনেকেই আছেন যাঁরা এখনও মহানায়ককে আদর্শ মেনে পথ চলতে চান। তাঁদের জ্ঞাতার্থে জানাই, মহানায়কের প্রয়াণদিবসে আমরা প্রাথমিক আলোচনায় ঠিক করেছিলাম যে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেখানেই আমরা তাঁকে হৃদয় থেকে স্মরণ করব এবং তাঁকে নিয়ে আলোচনা করব। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” আর কয়েক মাস পরেই আগামী ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিন, তাই সেই দিনটি ভালোভাবে উদযাপন করতে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবর্ষ উদ্‌যাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

আরও পড়ুন: বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জানা গিয়েছে, মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ পালন করার জন্য রবীন্দ্রসদনে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হবে।আর সেই কমিটির নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করা হবে। এছাড়াও মহানায়কের নামে শহরে তৈরি হবে একটি ফিল্ম সেন্টার। এখানেই শেষ নয়, কলকাতা পৌরসভা পরিচালিত ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’-কে নতুন করে সংস্কার করার দায়িত্বও নেওয়া হয়েছে সরকারের তরফে। মুখ্যমন্ত্রীর কথায় এই সমস্ত উন্নয়নমূলক কাজ এবং উদ্‌যাপন মহানায়কের পরিবারের পূর্ণ অনুমতি ও সম্মতি নিয়েই পরিচালিত হবে। এদিকে সরকারের এই পদক্ষেপে বেশ খুশি টলিউড ইন্ডাস্ট্রি।

Click here to Read More
Previous Article
দিল্লির সমর্থনে কলকাতার রাস্তায় জনজোয়ার, বামেদের মিছিলে পা বাড়াল ককরোচরাও!
Next Article
নবম-দশমের ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট SSC-র

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment