indiahood
indiahood

নিম্নচাপের জোড়া প্রভাব! শুক্র থেকেই দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তরের (North Bengal) পর এবার দক্ষিণবঙ্গের (South Bengal) পালা! আগামীকাল, শুক্রবার (Weather Tomorrow) থেকেই টানা ৭ দিন দফায় দফায় তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তবে শুধু বৃষ্টি নয়, এই সময়ে ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। একদিকে কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এবং অন্য দিকে এই নিম্নচাপের ফলে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। তবে অস্বস্তিকর গরম কমবে না এখনই। দুপুর গড়াতেই বদলে যাবে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি সপ্তাহান্তেও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস।অন্যদিকে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে প্রবল তাই খোলা আকাশের নিচে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: গ্রেফতারের পর এবার ইডির নজরে দেবরাজ চক্রবর্তী, আরও বিপদে অদিতির স্বামী

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কমতে চলেছে দুর্যোগ। জানা গিয়েছে, আগামীকাল, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ পুরসভায়, যোগ্য হয়েও বঞ্চিত? জেনে নিন কী করবেন
Next Article
দেশের ‘স্বার্থে’ ভারত-পাক শান্তি চান হুমায়ুন!

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment